‘টেন্ডুলকার আমার ভালো বন্ধু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের দলবদলে খেলোয়াড়েরাই আলোচিত হন। কিন্তু ক্রিকেটের দলবদলে এবার আলোচিত একজন সংগঠকও। মোহামেডান থেকে সাকিব-তামিমসহ দল বদলে ভিক্টোরিয়ায় গিয়ে এবার সবচেয়ে আলোচিত বোধহয় লুৎফর রহমানই (বাদল)। কাল ব্যাংকক থেকে এ নিয়েই ফোনে কথা বললেন তিনি এই মুহূর্তে দেশের ক্রিকেটাঙ্গনে আপনার নামটাই সবচেয়ে বেশি আলোচিত। ক্রীড়া সংগঠক হিসেবে অনুভূতিটা কেমন?লুৎফর রহমান: এখানেই একজন সংগঠকের সার্থকতা। যেকোনো কিছুকে সাফল্যের সঙ্গে সংগঠিত করে একটা প্রক্রিয়ার মধ্যে আনাটাই একজন সংগঠকের কাজ। আমার মনে হয় সেটা আমি ভালোভাবে করতে পেরেছি। তবে সার্থক হয়েছি এখনই বলব না। দর্শক-সমর্থকেরাই মূল্যায়ন করবে। সাকিব-তামিমের মতো ক্রিকেটারদের সব সময়ই সঙ্গে রাখতে চান। কেন?লুৎফর: আমি যেকোনো কিছুতেই সেরাটা করতে চাই। যদি ব্যবসা করি, চেষ্টা করি শীর্ষে ওঠার। খেলাধুলায় থাকলেও সেরা হওয়ার লক্ষ্য থাকে। আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটে এই দুজনই সেরা। আমি সাকিব-তামিমের ভক্তও। সেজন্যই তাদের সব সময় রাখতে চেষ্টা করি। মোহামেডান ক্লাবে দীর্ঘদিন ছিলেন। ছেড়ে আসার কারণ কী?লুৎফর: আমি মোহামেডান ক্লাবে ছিলাম, আছি এবং থাকব। কিন্তু এখন যারা ক্লাবটা চালাচ্ছেন, এটা তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানের বহিঃপ্রকাশ। আমি এই দলটা করেছিলাম মোহামেডানের জন্য। ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি। কিন্তু তারা এই দল নেবে না, চ্যাম্পিয়নশিপ ফাইট দেবে না। সুপার লিগে ওঠার মতো একটা দল করবে। খেলোয়াড়দের কাছে আমার প্রতিশ্রুতি রাখতেই বাধ্য হয়েছি নতুন ক্লাবে যেতে। আর যারা মোহামেডানে আছে, তারা এতই অদক্ষ যে এখন পর্যন্ত ১৬ জন পরিচালক নির্বাচিত করতে পারেনি। ক্লাবের সিস্টেমের মধ্যে গলদ ছিল। সেগুলো ঠিক করতেই আমরা সেখান থেকে সরে এসেছি। যারা এখন আছে তাদের সঙ্গে বসাটাও সমীচীন মনে করিনি। নতুন ক্লাব ভিক্টোরিয়ায় গিয়ে কেমন লাগছে?লুৎফর: ভিক্টোরিয়ার পরিবেশ খুব ভালো, ঐতিহ্যবাহী ক্লাব। তারা আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং সেটাও একেবারে শেষ মুহূর্তে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে তারা গভর্নিং বডির চেয়ারম্যান করেছে। যদিও আমি মনে করি, ওই পর্যায়ে আমি এখনো পৌঁছাতে পারিনি। খেলোয়াড়দের পেছনে দেদার খরচ করছেন। কিন্তু ক্লাবের অবকাঠামো উন্নয়নে কি আপনার কোনো ইচ্ছা আছে?লুৎফর: একটা বেসরকারি স্টেডিয়াম করার উদ্যোগ এর মধ্যেই নিয়েছি। রূপগঞ্জে জমিও কিনেছি। এমআরএফের মতো একটা ক্রিকেট একাডেমি এবং একটা স্টেডিয়াম করার ইচ্ছা আছে সেখানে। আশা করি, দেড়-দুই বছরের মধ্যে কাজটা করতে পারব। শচীন টেন্ডুলকার আমার ভালো বন্ধু। সে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভিক্টোরিয়ার এবারের বাজেট কত?লুৎফর: এটা নির্ভর করছে বিদেশি খেলোয়াড়ের ওপর। তবে তিন কোটি টাকার কিছু কম বা বেশি হবে। বাংলাদেশের ক্লাব ক্রিকেটে অনুশীলন-সুবিধার বড় অভাব। অনেক দলেই ফিজিও-ট্রেনার নেই। আপনার ক্লাবে কি সেটা দেখা যাবে?লুৎফর: আশা করি, ফিজিও, ট্রেনার, কোচ, সহকারী কোচ সবই থাকবে। ইতিমধ্যে অনেকে আছেও। তবে ক্রিকেট বোর্ডকে বলব, ঘরোয়া ক্রিকেট এখন যেভাবে চলছে তাতে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। জাতীয় দলের খেলোয়াড়েরা তো সারা বছরে একটা পাঁচ দিনের ম্যাচও খেলে না! বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটই তো এখনো ক্লাবকেন্দ্রিক...লুৎফর: ভারতে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি আছে। আইপিএলের মতো টুর্নামেন্ট হয়। আমাদেরও এসব নিয়ে ভাবা উচিত। লিগে এক দলে তিনজন বিদেশি খেলোয়াড় খেলবে এবার। বিপিএলেও ৪-৫ জন বিদেশি খেলবে। স্থানীয় খেলোয়াড়েরা তাহলে খেলবে কীভাবে! সাকিব-তামিমদের পর প্রতিশ্রুতিশীল কোনো ক্রিকেটার আমরা দেখছি না। ঘরোয়া ক্রিকেটে ইদানীং টাকাপয়সাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন খেলোয়াড়েরা। ক্লাবের প্রতি আগের দায়বদ্ধতা যেন নেই। এটা কেন?লুৎফর: ঘরোয়া ফুটবল-ক্রিকেট যা-ই বলেন, কোনো ক্লাবেরই এখন আর একচ্ছত্র আধিপত্য নেই। কোনো দল যখন শীর্ষ থেকে ছিটকে পড়ে তখন তারা সমর্থক-খেলোয়াড়-ঐতিহ্য সবই হারায়। জার্সির আবেগ এখন আর খেলোয়াড়-সমর্থকদের মধ্যে নেই। আগে মোহামেডান-আবাহনীর খেলায় গ্যালারি-ভর্তি দর্শক থাকত। এখন আর সেটা দেখা যায় না।