‘টেলিভিশন’ ছবির শিল্পীদের নিয়ে টিভি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকী ‘টেলিভিশন’ ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হলো ঈদের জন্য অনুষ্ঠান ‘টেলিভিশন-এর ঈদ’। এই অনুষ্ঠানে ‘টেলিভিশ’ ছবির নির্মাতা ও শিল্পীরা ডামি শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিশা, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, জুঁই করিম, রুমি, ইমাম আলী। পাশাপাশি শিল্পীরা নিজেদের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এখানে। তাঁদের সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।‘টেলিভিশন’ চলচ্চিত্রের ডামি শুটিংয়ের অভিজ্ঞতার ব্যাপারে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘লোকজনের ভিড় ঠেকানোর জন্য একটা গেরিলা পদ্ধতি নিতে হয়েছে। গ্রামের বাজারে অনেক ভিড়। লোকজন শুটিং দেখার জন্য অপেক্ষা করছেন। তখন আমি এক প্রান্তে অবস্থান করছি আর অন্যপ্রান্তে আরেকটা দৃশ্যের জন্য সেট করলাম। অন্যপ্রান্তে যারা ছিলেন তাদেরকে বললাম আমার অ্যাকশন, কাটে তোমরা থামবে না। আমি মনিটরে তোমাদের দেখছি। ভিড়ের মধ্যে এভাবে শুটিং করেছি।’ ‘টেলিভিশন-এর ঈদ’ উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন। প্রযোজক প্রসূন বড়ুয়া। অনুষ্ঠানটি দেখানো হবে বাংলাভিশনে।