‘টেস্ট সিরিজ বড় একটা চ্যালেঞ্জ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুর ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক যেমন বলেছিলেন, কাল সেটির প্রতিধ্বনি শোনা গেল কোচের কণ্ঠেও। ৬১ রানে গুটিয়ে যাওয়াকে খুব বড় করে দেখতে নারাজ, বরং দেশের বাইরে দীর্ঘদিন পর সিরিজ জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজে অবশ্য বাংলাদেশের কাছ থেকে বড় চ্যালেঞ্জই আশা করছেন ওটিস গিবসন টেস্ট সিরিজ নিয়ে আপনার ভাবনা...ওটিস গিবসন: অবশ্যই এটা খুব চ্যালেঞ্জিং হবে। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। বেশ কয়েকজন নতুন ক্রিকেটার এসেছে টেস্ট সিরিজের জন্য। শিব (শিবনারায়ণ চন্দরপল) এসেছে, কার্ক এডওয়ার্ডস এসেছে, অভিষেকেই ও সেঞ্চুরি করেছে। ক্রেইগ ব্রাফেট, ফিদেল এডওয়ার্ডস এসেছে। দলের শক্তি তাই কিছুটা বেড়েছে। আমরা জানি, টেস্ট সিরিজ আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে এই চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা মুখিয়ে আছি। কালকের (পরশু) ম্যাচে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পর আপনার কি মনে হয়, চন্দরপলের মতো অভিজ্ঞ একজনের টেস্ট দলে থাকা বড় একটা স্বস্তি?গিবসন: ঠিক তা নয়। আমি মনে করি, টেস্ট ক্রিকেট পুরোপুরি ভিন্ন। ওটা ছিল ওয়ানডে ম্যাচ। দলও ছিল ওয়ানডের, মানসিকতাও ছিল ওই রকম। তবে ওই মানসিকতা দ্রুতই পরিবর্তন করতে হবে। কারণ টেস্ট সিরিজ শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুতই, মাঝে সময় মাত্র দুই দিন। আমরা টেস্ট সিরিজের দিকে তাকিয়ে আছি। প্রথম দুই ওয়ানডের সহজ জয়ে দলে যে গতিটা এসেছিল, শেষ ম্যাচে এমন বাজেভাবে হারায় টেস্ট সিরিজের আগে সেটা কি চলে গেল না?গিবসন: আমার মনে হয় না। আগেই বলেছি, টেস্টের জন্য চার-পাঁচজন নতুন ছেলে এসেছে যারা ওয়ানডে সিরিজে ছিল না। এটা ঠিক, ওয়ানডে সিরিজটা আমরা বাজেভাবে শেষ করেছি, তবে এটাও ঠিক আমরা সিরিজ জিতেছি। চার বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতলাম। কাল বাজেভাবে হারার পরও তাই ছেলেরা গর্বিতই হবে। আমাদের কাছে সিরিজ জয়টাই ছিল বেশি গুরুত্বপূর্ণ।  উইকেট নিশ্চয়ই দেখেছেন, কেমন মনে হলো?গিবসন: কাল যে উইকেটে খেলা হয়েছে, টেস্টে সেটিতে খেলা হবে না। আমাদের ধারণা, পাঁচ দিন খেলা হতে পারে এমন উইকেটই দেওয়া হবে। এই মুহূর্তে তো উইকেট ভালোই মনে হচ্ছে। আরও দুই দিন সময় আছে, দেখা যাক... কী মনে হয়, উইকেট টিকবে পাঁচ দিন?গিবসন: আপাতত সে রকমই মনে হচ্ছে। তবে যেমনটা বললাম, আরও দিন দুয়েক সময় আছে। আরেকটু প্রস্তুতির সময় পাওয়া যাচ্ছে। আমরা খেয়াল রাখব শেষ পর্যন্ত উইকেটা কেমন দাঁড়ায়।  কালকের (শেষ ওয়ানডের) উইকেটটা কেমন ছিল?গিবসন: উম্মম...উইকেট তো ঠিকই ছিল। আপনার কি মনে হয় ওয়ানডের চেয়ে টেস্টে বাংলাদেশ একটু বেশি নড়বড়ে?গিবসন: মোটেও নয়। আমি আগেই বলেছি, বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে খেলা অবশ্যই কঠিন। কন্ডিশন বাংলাদেশে সব সময়ই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তা ছাড়া আমরা কোনো প্রতিপক্ষকেই হালকা করে দেখি না। আমরা দেশের বাইরে খেলছি, এটাই তো বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আমরা অপেক্ষা করছি।