বিচারপতি মোহাম্মদ হামিদুল হক; মূল্য ৭০০ টাকা, প্রকাশ ডিসেম্বর ২০১০আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ হামিদুল হকের ট্রায়াল অব সিভিল সুটস অ্যান্ড ক্রিমিনাল কেসেস বইটি আইনের বইয়ের জগতে এক অনবদ্য সংযোজন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জাটি) ২০১০ সালে বইটি প্রকাশ করে। বইটিকে দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমার বিষয়বস্তু নিয়ে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে দেওয়ানি মোকদ্দমার বিষয়সমূহ ধাপে ধাপে পাঁচটি অধ্যায়ে সুশৃঙ্খলভাবে সন্নিবেশিত করা হয়েছে। দ্বিতীয় ভাগে ১৫টি অধ্যায়, যাতে ফৌজদারি মোকদ্দমাসংক্রান্ত যাবতীয় বিষয় নিবন্ধিত। লেখক সংক্ষেপে সহজ ইংরেজি এবং সর্বশেষ মামলার নজির সন্নিবেশ করে অত্যন্ত গোছালোভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। বইটির অনন্য বৈশিষ্ট্য হলো আইনের জটিল ধারাসমূহের সরলীকরণ। এ ছাড়া প্রতিটি বিষয় সর্বশেষ মামলার নজির দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। বইটি ইতিমধ্যে বিচারক ও আইনজীবী মহলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ হামিদুল হক তাঁর দীর্ঘ পেশাজীবনে নিম্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক হিসেবে এবং বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জাটি) দায়িত্বে ছিলেন। তাঁর এই বিচারিক এবং প্রশিক্ষকের অভিজ্ঞতা এই বইটিতে প্রতিফলিত হয়েছে। প্রতিটি অধ্যায়ে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। যাতে করে একজন পাঠক সহজেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা পরিচালনা করতে গিয়ে বিচারক ও আইনজীবী যেসব সম্ভাব্য সমস্যার সম্মুখীন হতে পারেন, লেখক এ দিকটি খেয়াল রেখেই আলোচনা করেছেন। বইটির বিশেষ দিক হচ্ছে, এতে ব্যবহারিক এবং পদ্ধতিগত দিকটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বইটি দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা পরিচালনায় বিচারকদের যেমন বিভিন্ন জটিল সমস্যা সমাধানে সহায়তা করবে, তেমনি আইনজীবী এবং আইনের শিক্ষার্থীদের জন্যও একটি অনবদ্য সংগ্রহ হতে পারে। বাংলাদেশের আইনের বইয়ের জগতে বইটি মাইলফলক হয়ে থাকবে। বইটি বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাওয়া যাবে। সৈয়দা আমিনা ফারহিনসহকারী জজ, সিনিয়র সহকারী জজ আদালত (সদর), ফেনী।