‘ঠিকমতো ঘুমও হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক প্রাক-বাছাই এবং এএফসি চ্যালেঞ্জ কাপে ভালো করতে বাফুফেকে দিয়েছেন বেশ কিছু পরিকল্পনা। তবে এশিয়ান গেমসে ব্যর্থতার পর রবার্ট রুবচিচ আছেন দুশ্চিন্তায়। বাংলাদেশের ক্রোয়েশিয়ান কোচ চিন্তিত নিজের ক্যারিয়ার নিয়েও আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা?রবার্ট রুবচিচ: সমস্যা নয়, তবে নতুন করে দল তৈরির বিষয়টা সারাক্ষণই মাথায় ঘুরপাক খায়। এটা একটা কঠিন চ্যালেঞ্জ। ফুটবল কোচের কাজে তো সব সময়ই চ্যালেঞ্জ। বাড়তি কী চ্যালেঞ্জ অনুভব করছেন?রুবচিচ: বাড়তি চ্যালেঞ্জটা হচ্ছে, অলিম্পিক প্রাক-বাছাই এবং এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য আমাকে এখন দল তৈরি করতে হবে। অলিম্পিকে খেলবে অনূর্ধ্ব-২৩, চ্যালেঞ্জ কাপে জাতীয় দল। সময় নষ্ট না করে আমি যে নতুন খেলোয়াড় বেছে নেব, সেটি কীভাবে, খেলাই তো নেই! ফেডারেশনকে বিষয়টা বলেছেন?রুবচিচ: ফেডারেশন সব জানে এবং বোঝে। শুনেছি, কী সব সমস্যার কারণে তারা খেলা পিছিয়েছে। ৩০ অক্টোবর ফেডারেশন কাপ শেষে এশিয়ান গেমসের বিরতি ছিল। বাংলাদেশ লিগ দিয়ে ফেডারেশন খেলা শুরু করছে ২৭ ডিসেম্বর। লম্বা বিরতি, কিন্তু আমার করার কী আছে! এভাবে কী চলা উচিত?রুবচিচ: অবশ্যই না। মাঠে আপনাকে নিয়মিত খেলা রাখতেই হবে। শক্তিশালী জাতীয় দলের জন্য শক্তিশালী এবং নিয়মিত ঘরোয়া আয়োজনের বিকল্প নেই। তাহলে এখন কী করবেন?রুবচিচ: এশিয়ান গেমসের দলের জিতু আর মিঠুন ছাড়া আর কাউকে পাচ্ছি না প্রাক-অলিম্পিক দলে। ৪৫টা ছেলে আগেই নজরে ছিল। ওদের চার ভাগে ভাগ করে দুটি দল নির্বাচনী ম্যাচ খেলাব দুই দিন পর। ওখান থেকে ২২-২৩ জনকে নিয়ে প্রাক-অলিম্পিকের ক্যাম্প করব। ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ কুয়েতের সঙ্গে অলিম্পিক প্রাক-বাছাইয়ের ম্যাচ। এ দুটি ম্যাচের পরই তো জাতীয় দল নিয়ে মার্চেই চ্যালেঞ্জ কাপে নামতে হবে...রুবচিচ: বাংলাদেশ লিগ শুরু হলে জাতীয় দলের জন্য খেলোয়াড় দেখব। জাতীয় দলটাকে ভালোভাবে তৈরি করতে না পারলে ভালো ফল আসবে না। এশিয়াডেই এর প্রমাণ মিলেছে। এশিয়ান গেমসের মূল্যায়ন রিপোর্টে আপনি দু-চারজন খেলোয়াড় ছাড়া বাকিদের ব্যাপারে অসন্তোষ জানিয়েছেন। ওই খেলোয়াড়দের ব্যাপারে কী ভাবছেন?রুবচিচ: আমার কথা পরিষ্কার, নাম দেখে খেলোয়াড় নেব না। এশিয়ান গেমসে জিতু, রেজা, মামুন মিয়া এবং আরও দু-একজন আমাকে কিছুটা খুশি করতে পেরেছে, বাকিরা পারেনি। তার অর্থ বাকিরা খারাপ বা বাতিল নয়। তবে তাদের অনেকেরই আরও উন্নতি দরকার। এ অবস্থায় চ্যালেঞ্জ কাপের জাতীয় দলে পরিবর্তন আসবে ধরে নিতে পারেন। বাফুফেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা কি দিয়েছেন?রুবচিচ: ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দিন আগে মিটিংয়ে আমি সব বলেছি। তা ছাড়া ভালো প্রস্তুতির ওপর জোর দিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জানিয়েছি। তবে আমি শুধু পরিকল্পনাই করতে পারি। বাস্তবায়নে ফেডারেশনের সহযোগিতা দরকার। এই প্রথম কোনো জাতীয় দল নিয়ে কাজ করছেন। এখানে খারাপ করলে সেটা আপনার ক্যারিয়ারের জন্যই ক্ষতি। এসব কখনো আপনাকে ভাবায়?রুবচিচ: অবশ্যই ভাবায়। আমি চাইব এখান থেকে তৃপ্তি নিয়ে যেতে। সেটা পারব কি না, এখনই বলা কঠিন। রাতে ঠিকমতো ঘুমও হয় না। প্রায় ২৪ ঘণ্টাই ফুটবল নিয়ে ভাবতে হয়। সমস্যা অনেক, এর মধ্য দিয়েই কাজ করতে হবে। উপায় কী! তবে প্রস্তুতি এবং পরিকল্পনা ভালো হলে হতাশ হওয়ার কিছু নেই।