‘ডন ২’ ছবির বাজিমাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বড় পর্দায় ফিরে এলেন ডন। শাহরুখ খান অভিনীত এ ছবিটি ডন সিরিজের দ্বিতীয় কিস্তি। আর মাঠে নেমেই ডন ২ করেছে বাজিমাত। প্রথম দিনেই ফারহান আখতার পরিচালিত ছবিটি আয় করেছে ১৫ কোটি রুপি। বলিউড বিশেষজ্ঞদের ধারণা, বড়দিনের ছুটিতে এ সংখ্যা বাড়বে চক্রবৃদ্ধি হারে। সংযুক্ত আরব আমিরাতে পয়লা দিনে ডন ২ ঘরে তুলেছে তিন লাখ ৬০ হাজার ডলার। শাহরুখের মাই নেম ইজ খান তুলেছিল দুই লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া প্রথম দিনে যুক্তরাজ্যে ডন ২-এর আয় দুই লাখ দুই হাজার পাউন্ড। জি নিউজ।