‘ঢাকা মাতাবে খুলনার খেলোয়াড়েরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই বছর পেশাদার ফুটবলে খেলেও মাঝে হারিয়ে গিয়েছিল খুলনা আবাহনী। তবে আবারও ফেডারেশন কাপে খেলছে খুলনার দলটি। খুলনার ফুটবলের পুরোনো জৌলুশ এখন নেই। তবে এই দলের অধিনায়ক ও গোলরক্ষক শেখ নাহিদ উদ্দিন (লালু) এখনো স্বপ্ন দেখেন খুলনা থেকে আবারও উঠে আসবেন তারকা ফুটবলার কিপিংয়ের সময় আঘাত পেয়ে উঠে এলেন। আঘাতটা কি গুরুতর?শেখ নাহিদ উদ্দিন (লালু): ততটা গুরুতর নয়। খেলায় আঘাতের আশঙ্কা সব সময়ই থাকে। খেলতে গেলে ইনজুরির ভয় পেলে চলে না। এর আগে একবার নাকের হাড় ভেঙে গিয়েছিল। একবার বরিশালে খেলতে গিয়ে স্থানীয় সমর্থকদের ছোড়া ইট গায়ে লেগেছিল, আর জালের পেছনে এসে একজন ঠেকিয়েছিল চাকু। খুলনা আবাহনী তিন বছর পর আবারও সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। কেমন লাগছে? নাহিদ: আবারও একটা বড় টুর্নামেন্টে খেলতে পেরে খুব ভালো লাগছে। আজ আমরা সবাই ভালো খেলেছি। যদিও দলের বেশির ভাগই জুনিয়র খেলোয়াড়। মাঝের সময়টায় কেন আপনারা দল গড়েননি? নাহিদ: প্রথমত, আর্থিক সমস্যা; সঙ্গে খেলোয়াড়দেরও সমস্যা ছিল। আর্থিক সুযোগ-সুবিধা না পেয়ে অনেকে ক্লাব ছেড়ে, খেলা ছেড়েই চলে গেছে। তা ছাড়া মাঠসমস্যাও ছিল। খুলনা আবাহনীর কি নিজস্ব কোনো মাঠ নেই?নাহিদ: না। আমরা অনুশীলন করি খুলনা স্টেডিয়ামে।  খুলনায় তো নিয়মিত লিগ হয় না!নাহিদ: একদম হয় না। প্রায় চার বছর পর এবার প্রিমিয়ার খেলেছি।  খুলনা ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) কেমন সক্রিয়?নাহিদ: ডিএফএ আগে ছিল না। এ জন্য অনেক আন্দোলন করতে হয়েছে। এখন আমরা সফল। সুন্দর একটা কমিটি হয়েছে। কর্মকর্তারা টুর্নামেন্টগুলো শুরু করেছে।  খুলনা থেকে সালাম মুর্শেদী, শেখ আসলাম, জসিমউদ্দিন জোসির মতো খেলোয়াড়েরা উঠে এসেছেন। এখন কেন আসছে না?নাহিদ: খুলনায় তো ফুটবলই নেই। গত চার-পাঁচ বছর মাঠে ফুটবল ছিল না। সার্কিট হাউস মাঠে বেশির ভাগ সময় মেলা হতো। রাজনৈতিক কারণে এসব নিয়ে চাইলেও কিছু বলতে পারতাম না। খেলা না থাকলে ফুটবলার আসবে কোত্থেকে? তবে আশা রাখি, আবার ঢাকা মাতাবে খুলনার খেলোয়াড়েরা। এবার ফেডারেশন কাপে খেলছে খুলনা আবাহনী। পেশাদার ফুটবলে ফেরারও নিশ্চয়ই পরিকল্পনা আছে আপনাদের?নাহিদ: পরিকল্পনা ও ইচ্ছা—দুটিই আছে। আমাদের ক্লাবের নতুন কর্মকর্তারা এ ব্যাপারে খুবই আগ্রহী। তবে আমাদের কেউ যদি আর্থিক সাহায্য করত, স্পনসর থাকত তা হলে এসব টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে পারতাম। আশা করি, পেশাদার লিগে আবারও ফিরতে পারব। আপনি খুলনা আবাহনীতে খেলছেন কত দিন?নাহিদ: আট বছর ধরে খুলনা আবাহনীতে খেলছি। খুলনা আবাহনীর বড় সমর্থক গোষ্ঠী ছিল একসময়। সেটা কি আছে এখনো?নাহিদ: খুলনা আবাহনীর সমর্থক এখনো তেমনই আছে। শুধু আবাহনীরই না, খুলনায় ফুটবল ম্যাচ হলে দর্শকদের জায়গা দেওয়া যায় না। গত বছরের এটিএন বাংলা ডিসি কাপ ফুটবল ফাইনালের কথা এখনো মনে পড়ে। গ্যালারি উপচে পড়েছিল দর্শকে। আমার ছোট ক্যারিয়ারে এত দর্শক আগে দেখিনি।  আপনি ফুটবলে এলেন কীভাবে?নাহিদ: আমার বাবা-ভাই ফুটবল খেলতেন। আমাদের পরিবারটা ক্রীড়াপ্রেমী। বাবা বেঁচে নেই। উনি চাইতেন আমি যেন ফুটবলার হই। স্কুলে ফুটবল খেলতাম বলে বাবা খুব খুশি হতেন। স্কুল টুর্নামেন্টে আমার খেলা দেখে কোচ হেমায়েত উদ্দিন ভাই আমাকে ক্লাবে নিয়ে আসেন। ফুটবলে আসার পেছনে ওনার অবদান অনেক।