‘ঢাকায় এক সাদা মহিলা লাফাইতাছে, নারায়ণগঞ্জে এক কালা মহিলা’
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বলেছেন, ‘ঢাকায় এক সাদা মহিলা লাফাইতাছে। নারায়ণগঞ্জে এক কালা মহিলা লাফাইতাছে। সীমা অতিক্রম করবেন না। ট্রাফিক পুলিশের মতো দৌঁড়াবো। হোক সে সাংবাদিক, রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী।’মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে আয়োজিত সমাবেশে এ কথা বলেন নাসিম।নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির উদ্দেশে নাসিম ওসমান বলেন, ‘বারি না রাব্বি (রফিউর রাব্বি)। ওরে চেনে কেডা। ওর পোলারে (তানভীর মুহাম্মদ ত্বকী) আমরা মারতে যামু কোন দুঃখে।’এর আগে ৮ মার্চ তানভীরের লাশ উদ্ধারের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রফিউরকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উল্লেখ করে তাঁর প্রতি শোক বার্তা জানান নাসিম ওসমান। মহাজোটের এ সাংসদ দাবি করেন, ‘নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাস নেই, আছে ষড়যন্ত্র। একটি মহল নারায়ণগঞ্জকে সন্ত্রাস কবলিত আখ্যা দিয়ে সন্ত্রাস দমনের কথা বলে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেশের সবচেয়ে শান্তির এলাকা নারায়ণগঞ্জ-৫। সন্ত্রাসের মাধ্যমে যাদের উত্থান, তারা আমাদের বলে সন্ত্রাসী।’নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের হুমকি দিয়ে নাসিম বলেন, ‘নারায়ণগঞ্জের কয়েকজন সাংবাদিক গণরোষের শিকার হতে পারেন।’ওসমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রসঙ্গে সাংসদ নাসিম বলেন, ‘আমরা হত্যা করি না। যারা খুন হয়, তাদের পরিবার আমাদের কাছে বিচার নিয়ে আসে।’তানভীরসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তব্য শেষ করেন নাসিম ওসমান। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে ক্যাঙ্গারু পারভেজনাসিম ওসমানের সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ। তানভীর হত্যায় জড়িত সন্দেহে তার বাবা রফিউর রাব্বি যে সাতজনের নামের তালিকা পুলিশকে দিয়েছেন সেখানে ক্যাঙ্গারু পারভেজের নাম তিন নম্বরে আছে।অনুমতি ছাড়াই সমাবেশআজ নবাব সলিমুল্লাহ সড়কে খোলা ট্রাকে মঞ্চ বানিয়ে সড়কটি চার ঘণ্টা বন্ধ রেখে সমাবেশ করেন নাসিম ওসমান। এ সময় শহরের ব্যস্ততম প্রধান সড়ক বন্ধ থাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। অথচ সমাবেশের জন্য সিটি করপোরেশনের কাছ থেকে কোনো অনুমতি নেননি সাংসদ। এর কয়েকদিন আগে অনুমতি ছাড়া সেলিম ওসমান ও শামীম ওসমান পৃথক সভা করেন।এ প্রসঙ্গে মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ‘সিটি করপোরেশনের রাস্তা বন্ধ করে মঞ্চ বানানো ও সমাবেশ করতে হলে পূর্ব অনুমতি নিতে হয়। কিন্তু নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান তাদের সামাবেশের জন্য সিটি করপোরেশনের কাছ থেকে কোনো অনুমতি নেননি।’তবে সেলিম ওসমান দাবি করেন, চেম্বারের ব্যানারে সমাবেশের জন্য তিনি মৌখিকভাবে অনুমতি নিয়েছিলেন। শামীম ওসমানের পাসপোর্ট জব্দের দাবিগতকাল রোববার শামীম ওসমানের সংবাদ সমেঞ্চলনে ও টেলিভিশনের টকশোতে তাঁর পাসপোর্ট উচিয়ে দেখানোর পর কয়েকটি বিষয়ে খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করেছেন রফিউর রাব্বি। আজ রফিউর প্রথম আলো ডটকমকে বলেন, ‘তানভীর হত্যা মামলার তদন্তকারী পুলিশের উচিত খুব দ্রুততার সঙ্গে শামীম ওসমান, তাঁর স্ত্রী ও ছেলের পাসপোর্ট জব্দ করা। তারা কয়টি পাসপোর্ট ব্যবহার করেন তা খুঁজে বের করা।’ তিনি বলেন, তাঁদের তিনজনের পাসপোর্টে সর্বশেষ যে দেশের ভিসা রয়েছে তা সঠিক কি না, এয়ারলাইন্সের টিকিট পরীক্ষা করা, ইমিগ্রেশন থেকে যাত্রী তালিকা নেওয়া, বহির্গমনের দিন সংশ্লিষ্ট এয়ারলাইন্স যে যাত্রী তালিকা এয়ারপোর্টে পাঠিয়েছে তার তালিকা পরীক্ষা করা, যে দেশে অবতরণ করেছে সে দেশের এয়ারপোর্টে যাত্রী আগমন তালিকার সঙ্গে মিলিয়ে দেখা উচিত। রফিউর রাব্বি আরও বলেন, বিদেশে শামীম ওসমান কোথায় অবস্থান করেছেন সে সম্পর্কে তাঁর কাছ থেকে তথ্য নেওয়া, দেশে ফিরেছেন যে এয়ারলাইন্সে তার তালিকা ও ইমিগ্রেশন থেকে যাত্রী তালিকা সংগ্রহ করা উচিত। এ ছাড়া তানভীর নিখোঁজ ও খুন হওয়ার সময় ও তার পূর্ববর্তি এক সপ্তাহ শামীম ওসমানের ব্যবহূত তিনটি মুঠোফোনের যাবতীয় তথ্য পুলিশের সংগ্রহ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।