‘তবু স্বপ্ন দেখছি’
১১ বছর ধরে পাকিস্তান ফুটবল দলে নিয়মিত জাফর খান। দেশের পক্ষে রেকর্ড ১২৯টি ম্যাচ খেলা এই গোলরক্ষক অধিনায়ক হিসেবেও আছেন অনেক দিন। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসে বললেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ পাকিস্তানের ফুটবল নিয়ে আপনাদের ওখানে তো বোমা, সন্ত্রাস লেগেই আছে। ফুটবল চর্চাটা কীভাবে চলছে?জাফর খান: হ্যাঁ, এটা একটু সমস্যাই বটে। তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কদিন আগে অলিম্পিক বাছাইয়ে মালয়েশিয়া এসে খেলে গেছে আমাদের ওখানে। তবে এটা ঠিক, আমাদের ঘরোয়া কাঠামোটা এখনো দুর্বল। ঘরোয়া লিগটা নিয়মিত হচ্ছে তো?জাফর: ১৬ দলের প্রিমিয়ার লিগটা নিয়মিতই হয়। নিচের দিকেও লিগ নিয়মিত। তবে আমাদের ওখানে বিদেশি খেলোয়াড় নেই। সবাই আমরা স্থানীয়। বড় সমস্যাটা এখানেই, এখনো পেশাদারি মনোভাব এল না আমাদের ফুটবলে। এ অবস্থায় দেশের ফুটবল নিয়ে আশার আলো দেখতে পান?জাফর: আশা নিয়েই মানুষ বাঁচে। সীমাবদ্ধতা অনেক, তবু স্বপ্ন দেখছি। এটার ওপর ভিত্তি করেই আমরা ঐক্যবদ্ধ একটা দল হয়ে উঠছি। এই দলের নেতৃত্ব অনেক দিন ধরেই আপনার হাতে। অভিজ্ঞতাটা কেমন?জাফর: ২০০০ সাল থেকে টানা জাতীয় দলের হয়ে রেকর্ড ১২৯টি ম্যাচ খেলে ফেলেছি। প্রথম অধিনায়ক হয়েছি ২০০৩ সালে। তারপর দু-একটা টুর্নামেন্ট বাদে টানা অধিনায়কত্ব করছি। ভালো-মন্দ মিলিয়েই ১১টা বছর কেটে গেল। বাংলাদেশেও তো বেশ কয়েকবার এলেন। এখানে এলে কেমন লাগে?জাফর: খুবই ভালো। পাকিস্তান আর বাংলাদেশ—পার্থক্য তো খুব একটা নেই। এখানে প্রথম এসেছিলাম ২০০৩ সাফ ফুটবলে। এ নিয়ে ষষ্ঠবার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কী বলবেন?জাফর: আমরা খুবই আশাবাদী। জয় ছাড়া কিছুই ভাবছি না। আমাদের প্রস্তুতি এক মাসের। সম্প্রতি আমরা গোটা সাতেক প্রদর্শনী ম্যাচ খেলেছি। দলটা ভালো অবস্থায় আছে। এই দলে দেখা যাচ্ছে অনেক অচেনা মুখ। দলটা কি নতুন?জাফর: এই দলে নতুন খেলোয়াড় ছয়জন। আরেকটা তথ্য দিই, ফয়সালাবাদেরই ৭ জন খেলোয়াড়, ওখানে ফুটবলের ভালো সুযোগ-সুবিধা থাকায় তরুণেরা ফুটবলে আসছে। আপনি তো পাকিস্তান আর্মির ক্যাপ্টেন। চাকরি সামলে খেলায় কতটা সময় দিতে পারেন? জাফর: খেলাটাই তো মূল, তাই সমস্যা হয় না। আমি আর্মিতে থাকায় ভালোই আছি। মাসে ৫০-৬০ হাজার রুপি পাচ্ছি। সমস্যা হচ্ছে, আমাদের ক্লাবগুলো তেমন টাকা দিতে পারছে না খেলোয়াড়দের। মাসে হয়তো ১০-১২ হাজার রুপি দেয়। তাহলে এই খেলোয়াড়েরা নিজেদের উদ্বুদ্ধ করেন কীভাবে?জাফর: সবাই দেশের জন্য খেলে। প্রশ্নটা যখন দেশের, তখন কী পেলাম সেটা গৌণ হয়ে যায়। দেশের জন্য খেলা তো সম্মানেরও। বাংলাদেশ দলকে অনেক দিন ধরে দেখছেন। কারও সঙ্গে বন্ধুত্ব আছে?জাফর: মেহেদী হাসান উজ্জ্বলকে ভালো করে জানি। রজনী, মুন্না, আমিনুল এর সবাই পরিচিত। বাংলাদেশ দল থেকে আমিনুল অবসর নিয়েছেন কয়েক দিন আগে। শুনেছেন?জাফর: তাই নাকি? কেন সে অবসর নিল? ও ভালো গোলকিপার। খুবই খারাপ লাগছে ওর অবসরের কথা জেনে। শেষ প্রশ্ন। পাকিস্তানের ক্রিকেট নিয়ে সাম্প্রতিক নানা রঙ্গ দেখলে ফুটবলার হিসেবে কেমন লাগে? জাফর: ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। সবকিছু ভালোভাবে চললেই না এটা নিয়ে কথা বলতে ভালো লাগবে। তবে আশা করি, ক্রিকেট আগের জৌলুশ ফিরে পাবে।