‘তাঁর ব্যাপারে আর আগ্রহ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে হকি দলের ভরাডুবির পর বোমা ফাটিয়েছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। কর্মকর্তা, খেলোয়াড়, ফেডারেশন নিয়ে ঝাঁজাল মন্তব্য করেছেন নিজের রিপোর্টে। সাধারণ সম্পাদককে বলেছেন, তিনি একজন দন্তহীন বাঘ! খোন্দকার জামিলউদ্দিন অবশ্য উল্টো কাঠগড়ায় তুলেছেন গেরহার্ডকেই গেরহার্ডের রিপোর্ট নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?খোন্দকার জামিলউদ্দিন: চুক্তি অনুযায়ী এত কথা তিনি বলতে পারেন না। ফেডারেশনের কে কী করল সেটা কোচের দেখার বিষয় নয়। দলের অনুশীলন এবং পারফরম্যান্স দেখাই তাঁর কাজ।  আপনাকে দন্তহীন বাঘ বলেছেন...জামিলউদ্দিন: বুঝলাম না, কথাটা কেন বললেন। তবে আমার কিছু সীমাবদ্ধতা তো আছেই। অনেক সময় অনেক কিছুই করতে পারি না। ফেডারেশন চালাতে যে লোকজন দরকার, যাঁরা আমাকে এখানে নিয়ে এসেছেন, তাঁরাই তো নেই! কেন নেই?জামিলউদ্দিন: এটা যাঁর যাঁর ব্যাপার। দুই যুগ্ম সম্পাদক আসেন না ফেডারেশনে, কয়েকজন ভাইস প্রেসিডেন্ট নিষ্ক্রিয়। সদস্যদের মধ্যে দু-চারজন ছাড়া বাকিরাও আসেন না। এভাবে একটা ফেডারেশন চলতে পারে না। গেরহার্ডের ভাষায়, হকির কর্মকর্তারা হচ্ছেন পুরান ঢাকার মাফিয়া...জামিলউদ্দিন: একটা হতে পারে, যুগ্ম সম্পাদক আবদুর রশিদ শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে তিনি আর আসেন না ফেডারেশনে। পিরু, শিমুলরাও পুরান ঢাকার। এঁদের দেখেই হয়তো ওই কথা বলেছেন।  আপনি নাকি বলেছেন, আপনি আর হকির সঙ্গে যুক্ত নন?জামিলউদ্দিন: এটা আমি বলিনি। গুয়াংজু থেকে আসার পরদিনই ওর সঙ্গে তাহলে হোটেলে মিটিং করলাম কেন? আপনি বলেছেন কর্মকর্তারা কী করছেন সেটা তাঁর দেখার বিষয় নয়। কিন্তু এসব দেখে তো চোখ বন্ধ রাখা যায় না...জামিলউদ্দিন: বারী ভাই, শিমুল, প্রতাপদারা ফেডারেশনের খরচে গুয়াংজু যাননি। ফেডারেশনের প্রতিনিধি হয়ে একজনই গেছেন—বাবুল। তিনি দলের জন্য অনেক খেটেছেন।  দলের সঙ্গে একজন ফিজিও বা ভিডিও বিশ্লেষক ছিল না কেন?জামিলউদ্দিন: ফিজিও আমাদের নেই। ভিডিওম্যান এর আগে বিভিন্ন জায়গায় পাঠিয়ে কোনো উন্নতি দেখিনি। তা ছাড়া ভিডিওম্যানকে অনেক টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। হকি ফেডারেশনকে অসংগঠিত, পরিকল্পনাহীন এবং দায়িত্ব নিতে অসমর্থ এক সংগঠন মনে হয়েছে গেরহার্ডের কাছে...জামিলউদ্দিন: বেশির ভাগই লোককেই গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে দেখে হয়তো কথাটা বলেছেন তিনি। খেলোয়াড়দের সম্পর্কে কোচের মূল্যায়ন কীভাবে দেখছেন?জামিলউদ্দিন: বেশ কিছু খেলোয়াড়ের প্রশংসা করেছেন। তবে হাবুল, কুটি, রিয়াজদের বলেছেন ওরা নাকি চলে না। রিয়াজ তো তাঁরই প্লেয়ার, সে এখন খারাপ হলো কীভাবে? কুটিকে দুবারই তিনি জার্মানি নিয়েছেন। কিন্তু এই দলটা নাকি তিনি গড়েননি?জামিলউদ্দিন: দলটা তাঁরই। মামুন ভাইদের (প্রধান নির্বাচক মামুনুর রশিদ) সিলেকশনে হাবুলকে নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু জার্মানি থেকে তাঁর পাঠানো ম্যাচ রিপোর্টে হাবুলের কথা থাকত সব সময়। কোচ এসব কথা আগেই বলেছেন। ব্যবস্থা নেননি কেন?জামিলউদ্দিন: আগে চুক্তি না থাকায় কিছু বলতে পারিনি। ব্যবস্থা নেব না কেন, তাঁকে তো ছাড় দিচ্ছিলাম না! এখন আপনাদের সিদ্ধান্ত কী?জামিলউদ্দিন: তাঁর ব্যাপারে আর আগ্রহী নই। যে কোচকে নিয়ন্ত্রণই করা যায় না, তাঁকে রাখব কেন? শনিবার ফেডারেশনের সভায় সামগ্রিক মূল্যায়নের পর করণীয় ঠিক হবে। গেরহার্ড কি ভালো কিছুই করেননি? জামিলউদ্দিন: অবশ্যই কিছু ভালো কাজ করেছেন। খেলোয়াড়দের ইউরোপে নিয়ে খেলানো তো বিরাট ব্যাপার।