‘তার মতো লিজেন্ড আর পাব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন একজন কিংবদন্তি। ওয়ানডেতে নিজের শেষ ম্যাচটা তিনি খেলেছেন বাংলাদেশে, শেষ সেঞ্চুরিটাও করেছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে শচীন টেন্ডুলকারের উইকেট পাওয়া মাশরাফি বিন মুর্তজা নিজেকে মনে করেন ভাগ্যবান। শুধু ওই উইকেটটার জন্যই নয়, টেন্ডুলকারের সময়ে খেলা একজন ক্রিকেটার হিসেবেও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন শচীন টেন্ডুলকার। কতটা মিস করবেন তাঁকে?মাশরাফি বিন মুর্তজা: আমি খুব ভাগ্যবান যে শচীন টেন্ডুলকারের সময় ক্রিকেট খেলেছি, ওর বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটার খেলায় না থাকলে তাকে সব সময়ই মিস করব। সত্যি বলতে কি এ রকম ক্রিকেটার আর পাব না আমরা। এখনকার ক্রিকেটারদের মধ্যে কারও পক্ষে শচীন টেন্ডুলকার হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়?মাশরাফি: এখন তো সবাই টি-টোয়েন্টি ক্রিকেটার। কদিন খেলার পরই সবাই বুঝে যায় টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো খেললেই জনপ্রিয় হওয়া যায়, টাকা কামানো যায়। টেন্ডুলকারের মতো ক্রিকেটের আরাধনা করে, এমন ক্রিকেটার কই? তার মতো লিজেন্ড আর পাব না। ভারতের ক্রিকেট দারুণ মিস করবে তাকে। বাংলাদেশ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজের শততম সেঞ্চুরিটি করেছিলেন টেন্ডুলকার। ওই ম্যাচে তাঁর উইকেট পেয়েছিলেন আপনি...মাশরাফি: আমার জন্য সারা জীবন মনে রাখার মতো স্মৃতি ওটা। আরও ভালো হতো, যদি ওটাই টেন্ডুলকারের শেষ ওয়ানডে হতো। বলতে পারতাম, ওয়ানডেতে তাকে শেষবার আমি আউট করেছিলাম। আলাদাভাবে কখনো কথা হয়েছে টেন্ডুলকারের সঙ্গে?মাশরাফি: হয়েছে কয়েকবারই। ও আমার ইনজুরির কথাটা জানত। শেষবার যখন ঢাকায় এল, হোটেলের লিফটে দেখা হলে ইনজুরির খোঁজ নিয়েছিল। ফিটনেস ধরে রাখতে বলেছিল। এ ছাড়া মাঠেও অনেকবার কথা হয়েছে।  বিশেষ কোনো স্মৃতি আছে তাঁর সঙ্গে?মাশরাফি: সরাসরি তার সঙ্গে নেই। তবে যুবরাজ সিংয়ের কাছে আমার সম্পর্কে তার একটা মূল্যায়ন শুনেছিলাম ২০০৭ বিশ্বকাপের সময়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় দলের সবাই আমাদের রফিক ভাইকে নিয়ে পরিকল্পনায় ব্যস্ত ছিল। কিন্তু টেন্ডুলকার নাকি বলেছিল, ‘মাশরাফির ওপরও চোখ রাখতে হবে। তাকে সহজভাবে নিয়ো না।’ একজন বোলার হিসেবে টেন্ডুলকারকে বল করার সময় কি অনুভূতি হতো?মাশরাফি: খুব যে ভয় পেতাম তা নয়। তবে সব সময় আকাঙ্ক্ষা থাকত ওর উইকেটটা পেতে হবে। টেন্ডুলকারকে আউট করব। তাকে আউট করার আনন্দটাই অন্য রকম আসলে। একজন বোলারের খাতায় ওর উইকেট থাকা মানে বিশাল ব্যাপার। ভারতের বিপক্ষে ম্যাচের আগে টেন্ডুলকারকে নিয়ে দলের মধ্যে কি আলোচনা হতো?মাশরাফি: ওর প্রতি আলাদা একটা সমীহ থাকত। সবাই জানে এই খেলোয়াড় অন্য রকম। আমি তো বল করার সময়ও তার ব্যাটিং উপভোগ করতাম। ফিল্ডিংয়ে দাঁড়িয়ে বা নেট প্র্যাকটিসেও তার ব্যাটিং দেখে মুগ্ধ হতাম। অনেক বড় ভক্ত আমি তার। সব সময় চাইতাম ও রান করুক। ভারতের এমন অনেক ম্যাচ আছে, টেন্ডুলকার আউট হয়ে যাওয়ার পর যেগুলো আমি আর দেখিনি। কোনো দুর্বলতা কি কখনো খুঁজে পেয়েছেন তাঁর ব্যাটিংয়ে?মাশরাফি: শেষ দিকে এসে মনে হয়েছে অফ স্টাম্পের বাইরে পড়ে স্টাম্পের দিকে আসা বলগুলোতে ও অস্বস্তি বোধ করে। তবে যেসব বল পায়ের দিকে আসত, সেসব বলে রান করত। ওয়ানডে ক্রিকেটটা আরও কিছুদিন কি খেলতে পারতেন টেন্ডুলকার?মাশরাফি: আমার মনে হয়, ও সঠিক সময়েই অবসর নিয়েছে। ওয়ানডে ছাড়ার সময় হয়ে গিয়েছিল ওর। তবে আমি খুব খুশি হতাম যদি সে মাঠ থেকে অবসর নিত। টেন্ডুলকার শেষ ম্যাচ খেলছে, আমরা সেটা অন্যভাবে দেখতাম।