‘তারেক-কোকো যে-ই হোক, সম্পদ পাচারকারীর বিচার হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তারেক হোক আর কোকোই হোক, দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল (বুধবার) এ দুর্নীতিবাজ তারেকের সমর্থনে যে হরতাল ডাকা হয়েছে, সে হরতাল বাংলাদেশের কোথাও হবে না। এ হরতাল জনগণ প্রতিহত করবে। তিনি বলেন, ‘পুলিশ ও সরকারের তরফ থেকে হরতাল প্রতিহত করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ বিদ্যুতের সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।এর আগে মন্ত্রী কচুয়ার নলুয়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।