‘তিনি কী চান সেটা স্পষ্ট নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একবার বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সঠিক নয়। এখন তিনি বলছেন নিজামী-সাঈদীর মুক্তি চান। এর মধ্য দিয়ে তিনি আসলে কী চান, সেটা স্পষ্ট নয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, ‘মনোরোগ বিশেষজ্ঞদের টিম করে তাঁকে (খালেদা জিয়া) যেন দেখানো হয়।’ আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।শামসুল হক টুকু বলেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, দলীয় সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা বা বিকল্প কোনো পথ থাকলে তা নিয়ে সংসদে এসে আলোচনা করুন।গোলটেবিল বৈঠকের আলোচ্য বিষয় ছিল ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাজনৈতিক বিধান’। আবদুস সাত্তারের সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।