‘তৃণমূল ফুটবল নিয়ে কেউই ভাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরের কথা বাদই দেওয়া যাক, ঢাকাতেই তৃণমূল ফুটবল স্থবির হয়ে আছে অনেক দিন। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটি আড়াই বছরেও তেমন কিছু করেনি। দীঘদিন তৃণমূল পর্যায়ের ফুটবল নিয়ে কাজ করে আসা এই কমিটিরই সদস্য আজফার উজ জামান (সোহরাব) আশার কথা বলতে পারলেন না আশির দশকে টানা ৫ বছর পাইওনিয়ার লিগের সম্পাদক ছিলেন আপনি। এখনো মাঠপর্যায়ে কাজ করেন। তৃণমূল ফুটবলের বর্তমান অবস্থাটা কী?আজফার উজ জামান (সোহরাব): দীর্ঘদিন খেলা না থাকায় খেলোয়াড় তৈরি হচ্ছে না। সারা দেশে তৃণমূল পর্যায়ের ফুটবল স্থবির। অন্তত পাইওনিয়ার লিগটা নিয়মিত হলে কিছু খেলোয়াড় বেরিয়ে আসত। কিন্তু এই লিগেরও ধারাবাহিকতা নেই। বাকিগুলোর কথা বাদই দিন। খুবই খারাপ অবস্থা। খেলোয়াড়-সংকট আসলে কতটা তীব্র?সোহরাব: ঢাকায় তো এখন খেলোয়াড়ই নেই! আপনি একটা দল করবেন, খেলোয়াড় পাবেন না। আস্তে আস্তে খেলোয়াড় যেন সোনার হরিণ হয়ে উঠছে। ক্লাবগুলো আর্থিক সংকটের কারণে ঢাকার বাইরে থেকে খেলোয়াড়ও আনতে পারে না। এ অবস্থার দায় কার?সোহরাব: দায় কর্মকর্তাদের। উপদলীয় কোন্দল এবং গ্রুপিং আছে মহানগর লিগ কমিটিতে। এ কারণে ২০০৯ সালে কোনো খেলাই হয়নি তৃণমূল পর্যায়ে। এ বছর হয়েছে শুধু প্রথম বিভাগ। কাল (পরশু) পাইওনিয়ার শুরু হলেও এটা ২০১১ সালে চলে যাচ্ছে। ক্লাবগুলোর অসহযোগিতাও বড় কারণ। অনেক সময়ই তারা অতিরিক্ত টাকা দাবি করে বসে। পাশাপাশি মাঠ একটা সমস্যা। আপনি বাফুফের বর্তমান কমিটির সদস্য, আগেও ছিলেন। ফেডারেশন এ ব্যাপারে কতটা সচেতন?সোহরাব: ফেডারেশন সভাপতির সদিচ্ছা আছে। তিনি অনেক টাকা এনেছেন কিন্তু বেশির ভাগ টাকার সদ্ব্যবহার হচ্ছে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পাইওনিয়ার লিগ নিয়ে নিচের দিকে তো কোনো আগ্রহই নেই। কেউ মাঠপর্যায়ে কাজ করে না, মাঠেও যায় না। আসলে তৃণমূল ফুটবল নিয়ে কেউই ভাবে না। সবাই এসি রুমে বসে থাকতে চায়। কাল (পরশু) যেমন পাইওনিয়ার লিগের প্রথম দিনে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে আমি এবং বাফুফের আরেকজন সদস্য ছাড়া আর কেউ ছিল না। তৃণমূল পর্যায়ের ফুটবল নিয়ে বাফুফেতে কোনো আলোচনা কি হয়?সোহরাব: বাফুফের সভায় হয়তো প্রসঙ্গটা ওঠে। কিন্তু ফলোআপ থাকে না। পূর্বাণী হোটেল থেকে খাওয়া এনে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেলে তো হবে না। সবাই ফিফার সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ, শেখ হাসিনা ও খালেদা জিয়ার পাইওনিয়ার লিগ উদ্বোধনের স্মৃতিচারণা করেন, কিন্তু কাজ করেন না। বর্তমান কমিটি আসার পর অনেকেই আশাবাদী হয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে হতাশা গ্রাস করে নিচ্ছে তাঁদেরও...সোহরাব: আসলেই তা-ই। প্রতিভা খোঁজার কথা শুনি। অথচ বাফুফের কোনো কোচকে কাল পাইওনিয়ার লিগের খেলায় মাঠে দেখলাম না। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ফেডারেশনে বসে থেকে চেহারা না দেখিয়ে মাঠে যেতে হবে। মাঠের সমস্যার কথা বলছিলেন। এ জন্য বাফুফের একটি কমিটি আছে। আপনি সেই কমিটির কো-চেয়ারম্যান। এই কমিটি তাহলে করছেটা কী?সোহরাব: কমিটির একটি মাত্র মিটিং হয়েছে। কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল সাহেব মিটিং দেন না। পেশাদার লিগ, মহিলা ফুটবল এসব টুর্নামেন্টে তিনি মাঠ তৈরি করতে চলে যান। মাঠ তৈরি করা এ কমিটির কাজ নয়। এ কমিটির কাজ মাঠ খুঁজে বের করা। সেই খোঁজাই হচ্ছে না। কমিটি আছে নামে।