‘থানায় বদি, রুমি, আলতাফ মাহমুদকে দেখেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে করা মামলায় মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালালকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। আজ সোমবার চতুর্থ দিনের মতো তাঁকে জেরা করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের দ্বিতীয় এই সাক্ষীকে জেরা করা হয়। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জেরায় জহিরুদ্দিন জালাল বলেন, তিনি একাত্তরের ২৯ আগস্ট সকালে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকায় কয়েকজন মুক্তিযোদ্ধা ধরা পড়ার খবর পড়েন। বিকেলে রমনা থানায় মুক্তিযোদ্ধা বদি, রুমি, জুয়েল, আজাদ, চুল্লু, আলতাফ মাহমুদসহ ২৪-২৫ জনকে তিনি দেখতে পান।একাত্তরে তাঁর সহযোদ্ধাদের মধ্যে কে কে বেঁচে আছেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ইশতিয়াক আজিজ উলফত, নাসির উদ্দীন ইউসুফ, হাবিবুল আলম বেঁচে আছেন।প্রায় এক ঘণ্টা জেরার বেশির ভাগ প্রশ্নেই আইনজীবী সাক্ষীর জবানবন্দিতে উল্লিখিত বিভিন্ন ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা না থাকার পক্ষে মত দেন। তবে সাক্ষী এসব অস্বীকার করেন।জেরা অসমাপ্ত রেখে মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।