‘থ্রি ইডিয়টস’ চীনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে সাড়া জাগানো চলচ্চিত্র থ্রি ইডিয়টস ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চীনে। এরই মধ্যে চীনে ছবিটির ৯০০ প্রিন্ট চলে গেছে। ভারতের কোনো ছবির বিদেশে এমন বড় আকারে মুক্তি পাওয়ার ঘটনা এবারই প্রথম। থ্রি ইডিয়টস হংকং ও তাইওয়ানে ভালো ব্যবসা করেছে। অন্যদিকে চীনের প্রখ্যাত পরিচালক স্টিফেন চাও থ্রি ইডয়টস-এর প্রযোজক বিধু বিনোদ চোপড়াকে ছবিটি রিমেক করার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা আলোচনাও শুরু করেছেন। বিধু বিনোদ চোপড়া জানিয়েছেন, চীনের পাশাপাশি থ্রি ইডিয়টস ছবিটি হলিউডে ইংরেজি ভাষায় এবং ইতালিতে ইতালিয়ান ভাষায় করার প্রস্তাব পেয়েছেন চোপড়া। গত শুক্রবার ভারতের গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। এদিকে গতকাল শনিবার শেষ হলো ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।