‘দমকলের কনসার্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সপ্তাহ-২০১১ উপলক্ষে আজ শুক্রবার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সংস্থাটির ট্রেনিং কমপ্লেক্সে জনসচেতনতামূলক কনসার্ট অনুষ্ঠিত হবে। বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে।জনগণকে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের বিষয়ে সচেতনতা সৃষ্টি, ভূমিকম্প-পূর্ব ও পরবর্তী সময়ের কার্যক্রম সম্বন্ধে মানুষকে জানানোই এই কনসার্টের উদ্দেশ্য। কনসার্টে অংশ নেবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মিলা, শাহনাজ বেলী, রিংকু, রূপম, চলচ্চিত্রশিল্পী ফেরদৌস, মম, মোনালিসাসহ অনেকে।