‘দান-খয়রাত চাই না’
০৪.০৭.১২যেখানে তারা এক পয়সা ছাড় দেয়নি, সেখানে দুর্নীতি হলো কী করে। বরং এর পেছনে কারা আছে, তাদের কী উদ্দেশ্য তা খোঁজ নেওয়া দরকার। একটি বিশেষ কোম্পানিকে কাজ দিতে বিশ্বব্যাংক তিনবার চিঠি দেয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, সে কোম্পানিটি ভুয়া। তাহলে দুর্নীতি কোথায়?আমি যোগাযোগমন্ত্রী ও সচিবকে সরিয়েছি। প্রকল্প পরিচালককে সরিয়েছি। এর থেকে বেশি আর কে করেছে।০৮.০৭.১২বিশ্বব্যাংক একটা ব্যাংক, জানি না এ ব্যাংকের অডিট (নিরীক্ষা) হয় কি না। এ ব্যাংকে যাঁরা কাজ করেন তাঁদের কার্যক্রম পরীক্ষা করা হয় কি না। সেখানে টাকাপয়সা কী হচ্ছে, তার হিসাব-নিকাশ চাওয়ার অধিকার আমাদের আছে। আমরা বিশ্বব্যাংকের অংশীদার। তাদের হিসাব-নিকাশ বিশ্বের কাছে তুলে ধরতে হবে। এটা আমাদের দাবি।-সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে০৯.০৭.১২বিশ্বব্যাংক পদ্মা সেতুতে এক পয়সার দুর্নীতি খুঁজে পায়নি। তবে দুর্নীতির গন্ধ পেয়েছে। বিশ্বব্যাংক পদ্মা সেতুতে এক পয়সা অর্থ দেয়নি। ঋণ বাতিল করেছে। পদ্মা সেতুর অর্থায়নের জন্য সরকার দাতাদের পেছনে ঘুরবে না। আমরা নিজের পায়ে দাঁড়াব। নিজেদের তহবিল থেকে সংগৃহীত অর্থ দিয়ে পদ্মা সেতু করব। -জেলা প্রশাসকদের সম্মেলনে ১১.০৭.১২যারা ভেবেছিল পদ্মা সেতুর দুর্নীতির কথা বলে সরকারের মুখে কালিমা লেপন করে জনবিচ্ছিন্ন করবে, তাদের ধারণা যে কতবড় ভুল ছিল, তা প্রমাণিত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে উল্টো দেশের মানুষ যেন সরকারের পক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের মতোই আবার জেগে উঠেছে। -আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে১৬.০৭.১২কোনো এক ব্যক্তিবিশেষের একটি ব্যাংকের এমডি পদ নিয়ে বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দেবে, এ কথা অনেকে বলেছেন, আমি আগে থেকেই শুনে আসছিলাম।-গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ১৭.০৭.১২ আমাদের ওপর অহেতুক কেউ অপবাদ চাপাবে তা বরদাশত করা হবে না। আমরা দান-খয়রাত চাই না, হাত পেতে চলতে চাই না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেতু নির্মাণ করে দেখিয়ে দেব আমরাও পারি। -জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে২৬.০৭.১২ আবুল হোসেন দেশপ্রেমিক। তাই তিনি দেশের সম্মান রাখতে পদত্যাগ করেছেন। কোন মন্ত্রীর ‘গাটস’ থাকে যে পদত্যাগ করে! এটা একমাত্র আওয়ামী লীগ আমলেই সম্ভব। আমাদের সেই সাহস আছে।’নিজেদের পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি দেখেই বিশ্বব্যাংক আবুল হোসেনের সঙ্গে লেগেছে। বিশ্বব্যাংক তাদের পছন্দের প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের জন্য বারবার চাপ দিচ্ছিল। সেই বিশেষ কোম্পানির কাছ থেকে কোনো কমিশন খেয়েছে কি না, আপনারা সাংবাদিকেরা সেটা খতিয়ে দেখেন।’-লন্ডনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে