‘দাবার উন্নয়ন করতেই এসেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা অঙ্গনে এত দিন তাঁর নাম শোনা যায়নি। হঠাৎই ৩১ মের দাবা ফেডারেশন নির্বাচনে আবির্ভূত সাইফুল তারেক। সম্মিলিত ঐক্য পরিষদে তাঁকে সাধারণ সম্পাদক প্রার্থী করেছে ফোরাম। দাবাড়ুদের সমর্থিত পরিষদের বিপক্ষে জিতে এলে কী করবেন, কেন-ই বা নির্বাচন করতে এলেন, এসব নিয়েই নানা প্রশ্নের মুখোমুখি ভোলার এই কাউন্সিলর  আপনাকে এত দিন দাবা অঙ্গনে দেখা যায়নি। হঠাৎ নির্বাচন করতে এলেন কেন? সাইফুল তারেক: দাবার উন্নয়নে কাজ করার ইচ্ছা থেকেই নির্বাচনে আসা। বাংলাদেশে দাবা খেলাটা একটা পর্যায়ে উঠে এসেছিল, হঠাৎ অগ্রগতির চাকা থমকে গেছে। তাই দাবার উন্নয়ন করতেই এসেছি। একবার শোনা গেল, আপনাকে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেবে ফোরাম। শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে প্রার্থী না পেয়েই নাকি আপনাকে বেছে নিয়েছে। তার মানে ঘটনাচক্রে প্রার্থী হলেন?সাইফুল: সমঝোতার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় আমি শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে প্রার্থী। লক্ষ্য পূরণ করতে এই পদটাই সবচেয়ে বড়। তাই আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।  নির্বাচিত হলে আপনি কী করতে চান?সাইফুল: আমাদের নির্বাচনী ইশতেহার আগামীকাল (আজ) পাবেন। সংক্ষেপে বলি, প্রতিবছর একটা গ্র্যান্ডমাস্টার ও আইএম টুর্নামেন্ট, প্রতিভা খোঁজা, বছরে ৭টি রেটিং টুর্নামেন্ট, অনূর্ধ্ব-৮, ১০, ১৪, ইত্যাদি টুর্নামেন্ট, জেলা-বিভাগীয় টুর্নামেন্ট, সব জেলা নিয়ে জাতীয় দাবা লিগ করার পরিকল্পনা আছে আমাদের।  নতুন কী করবেন?সাইফুল: দাবাকে স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। জাতীয় খেলোয়াড়দের মাসিক সম্মানী চালু, কেউ গ্র্যান্ডমাস্টার হলে ৫ লাখ ও আইএম হলে ২ লাখ টাকা পুরস্কার, দাবাড়ুদের জন্য কল্যাণ তহবিল গঠন, বার্ষিক ক্যালেন্ডার প্রদান, ত্রৈমাসিক দাবা বুলেটিন প্রকাশ, ফেডারেশনের আয়ের উৎস তৈরি, জাতীয় আসরে খেলোয়াড়দের দৈনিক ভাতা প্রদান, বছরে একবার খেলোয়াড়-সংগঠক পুনর্মিলন, প্রতিবছর এজিএম করে জবাবদিহির ব্যবস্থা করব। এত সব পরিকল্পনা বাস্তবায়নে ফেডারেশনে সুষ্ট পরিবেশ দরকার। দাবায় সেটি নেই। নির্বাচিত হলে সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে পারবেন?সাইফুল: আমার বিশ্বাস পারব। তারা (দাবাড়ুরা) আমাকে খারাপ দৃষ্টিতে নেবেন না এই আস্থাও আছে। আমি তো তাদের উন্নয়নের জন্যই আসতে চাই। নির্বাচিত হলে সবাইকে আন্তরিকভাবে ডাকব।  আপনি নির্বাচিত হলে বেশির ভাগ শীর্ষ দাবাড়ুর সহযোগিতা না-ও পেতে পারেন বলে অনেকের শঙ্কা...সাইফুল: সবাই চায় খেলাটার উন্নয়ন। কাজেই খেলার স্বার্থে বিভাজন থাকবে না আশা করি। সাধারণ সম্পাদক হলে আমি সবাইকে নিয়েই কাজ করব। সমঝাতার চেষ্টায় ফোরাম দশ পা এগোলে আপনাকে তো দুই পা এগোতে হবে। সেটা না হওয়ায়ই ফোরাম আলাদা পরিষদ করেছে। দাবাড়ুদের সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার কায়েস হাসান একজন দাবাড়ু। আপনার সম্পর্কে দাবা অঙ্গনের লোকজন কিছুই জানে না। ভোটাররা কেন আপনাকে ভোট দেবে? সাইফুল: আমি একজন সংগঠক। এ কারণেই ভোট দেবে। আর প্রতিপক্ষ সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবে আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। সংগঠক হিসেবে আপনি কী কাজ করেছেন, একটু বলবেন?সাইফুল: নিজের কথা নিজে বলতে চাই না। ছাত্রজীবন থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত। সে সময় সবুজ বয়েজ নামে কুষ্টিয়ায় একটা ক্লাব আমার নেতৃত্বে হয়েছিল।  আপনি কুষ্টিয়ার লোক হলেও ভোলা থেকে কাউন্সিলর হলেন কেন? সাইফুল: ভোলার সঙ্গে আমরা সম্পর্ক গভীর। সেখানে আমার নিয়মিত যোগাযোগ আছে। ভোলায় আমার অনেক কিছুই আছে। দাবা একটা টেকনিক্যাল খেলা। অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আপনার সেই অভিজ্ঞতাটা কেমন?সাইফুল: আমি দাবা খেলতে পারি। খেলিও। খেলাটা খুব পছন্দও করি। তবে রেটিং টুর্নামেন্ট খেলিনি।  এমনিতে আপনি কী করেন?সাইফুল: আমি ব্যবসা করি। তবে ব্যবসায়ী নই, দাবার সংগঠক হিসেবেই পরিচিত হতে চাই।