‘দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় আইনের শাসন প্রতিষ্ঠা পায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আয়োজিত ‘একসেস টু জাস্টিস’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও বিচারের ক্ষেত্রে আইনের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সবল আর দুর্বলের মধ্যে যখন মামলা হয়, তখন আইনের পরাজয় ঘটে। দুর্বল আর দুর্বলের মধ্যে মামলা হলে আইন বিজয়ী হয়, আর সবল আর সবলের মধ্যে মামলায় আইন নিশ্চুপ থাকে বা অসহায় হয়ে পড়ে। আইনের প্রয়োগ ও আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব যাদের হাতে তাদের আন্তরিকতার অভাব ও নেতিবাচক মনোভাবই এই অবস্থার জন্য দায়ী। আইনজীবী শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. হেদায়েতুল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব আইনজীবী সিগমা হুদা। বিশেষ অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত দায়রা জজ মঈনুল হক, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু শামীম আজাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী আব্দুল গোলাম মোস্তফা ফারাজী ও সাবেক জেলা প্রশাসক আজহারুল ইসলাম তালুকদার। কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান। স্বাগত বক্তব্য দেন আব্দুল মালেক।