‘দিব্য’র সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থদের শীতবস্ত্র কেনার অর্থ সংগ্রহের জন্য ২৭ জানুয়ারি সন্ধ্যায় নাটোরের সাংস্কৃতিক সংগঠন ‘দিব্য’ ও ‘সুজন’ যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় ছয় শতাধিক দর্শক অর্থের বিনিময়ে আনন্দ উপভোগ করে। ‘দিব্য’র সভাপতি আবদুস সবুর তালুকদার জানান, অনুষ্ঠান থেকে পাওয়া পুরো টাকা দিয়ে শীতবস্ত্র কেনা হবে। অনুষ্ঠান আয়োজনের সব খরচ বহন করেছে সুজন নাটোর সদর উপজেলা কমিটির সভাপতি দাউদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক ও সুজনের সভাপতি দাউদ হোসেন বক্তব্য দেন।