‘দুদক আইনের সংশোধনী সংবিধান পরিপন্থী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে আগে অনুমতি নেওয়ার বিধান সংযোজন করে আইন পরিবর্তনের যে প্রস্তাব করা হয়েছে, তা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের যেসব সংশোধনী মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে, ‘বস্তুনিষ্ঠভাবে’ সে বিষয়ে জনমত যাচাইয়েরও দাবি জানিয়েছে দুর্নীতির নজরদারি সংস্থাটি।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তাঁদের এ অভিমত ও দাবি তুলে ধরেন।ইফতেখারুজ্জামান এ সময় বলেন, জনপ্রতিনিধিসহ অন্য সব খাতের ও পেশার নাগরিকদের তুলনায় সরকারি কর্মকর্তাদের আলাদা বিবেচনার কোনো যুক্তি নেই। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, আইনের চোখে সবাই সমান। এ জন্যই প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে সরকারের পূর্বানুমতির বিধান সংবিধানের বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী।‘চাই স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন’ স্লোগানে ঢাকাসহ দেশের ৪৫টি স্থানে গতকাল দুদক আইনের প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করা হয়। টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এসব মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বিজ্ঞপ্তি।