‘দুষ্ট’ লোকের কাণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যস্ত মহাসড়কে হঠাৎ হইচই। চালকেরা গাড়ি থামিয়ে নেমে গেলেন রাস্তায়। চারপাশে উড়ছে শত শত এক হাজার রুবলের নোট। নোট নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে বেঁধে গেল দীর্ঘ যানজট। কিছুক্ষণের মধ্যে তাঁরা বুঝতে পারলেন, ওগুলো নোট নয়। নোটের আদলে তৈরি করা বুক মার্ক। ততক্ষণে যানজটের লাইন দীর্ঘ হয়ে গেছে। রাশিয়ার মস্কোয় এ ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, কোনো দুষ্ট লোক তামাশা দেখার জন্য এসব বুক মার্ক ছড়িয়ে থাকতে পারে। এপি