‘দেশকে কিছু দিচ্ছি ভাবলেই ভালো লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতে এমন ফেরা প্রত্যাশার চাইতে একটু বেশিই। কাল দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বাংলাদেশ মহিলা দলের এই অর্জনটা এল অধিনায়ক সালমা খাতুনের হাত ধরে। অধিনায়কের আশা, সিরিজের বাকি দুই ম্যাচেও সাফল্যের ধারা ধরে রাখবে তাঁর দল শেষ ওয়ানডেটা খুব বাজে গেছে। ওই বিপর্যয় থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে এলেন কীভাবে?সালমা: একটা ম্যাচ খারাপ হতেই পারে। এ জন্য একেবারে ভেঙে পড়তে হবে, আমি কখনোই সেভাবে চিন্তা করি না। আমি সব সময়ই মেয়েদের বলি, যেটা গেছে সেটা গেছে। ওটা নিয়ে ভাবলে তো আর উন্নতি হবে না, ওই খেলা আর ফিরে পাব না। আমাদের পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে। কখন মনে হলো আজ জিততে পারেন?সালমা: যখন দেখলাম ১২ বলে ১১ রান দরকার, তখন মনে হয়েছে আমরা জিতব। বৃষ্টিতে কি কোনো সমস্যা হয়েছে?সালমা: বৃষ্টিতে আমার মনে হয় আমাদের জন্য ভালোই হয়েছে। একটু তো সমস্যা ছিলই। ওভার কমাবে, এটা জানতাম। তবে এত কম বলে এত বেশি রান করতে হবে ভাবিনি। যখন দেখলাম ৫০ বলে ৭৩ করতে হবে, ব্যাটসম্যানদের বললাম, নিজের মতো খেলো। কোনো অসুবিধা নেই। হারজিত তো থাকবেই। আপনার ব্যাটিং নিয়ে বলুন। অনেক দিন পর রান পেলেন, কেমন লাগছে?সালমা: হ্যাঁ, আমি অনেক দিন পর রান পেলাম। রান পাওয়াতে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এত দিন রান করতে না পারায় মন খারাপ ছিল...সেটাই স্বাভাবিক। সবাই আশা করত, সালমা রান করবে। আজ (গতকাল) দেখিয়ে দিলাম, আমি রান করতে পারি। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতে পরের দুই ম্যাচে হেরেছেন। টি-টোয়েন্টিতেও শুরুটা হলো জয় দিয়ে। বাকি দুই ম্যাচ নিয়ে কী ভাবছেন?সালমা: টি-টোয়েন্টি আসলে ভাগ্যের ব্যাপার। আমার মনে হয়, আমরা ভাগ্যক্রমেই আজ (গতকাল) জিতে গেছি। যেটা গেছে, সেটা নিয়ে আর ভাবছি না। আমরাও জানি, শেষ ম্যাচে বাজে খেলেছি। সামনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আছে। ওই দুই ম্যাচে ভালো খেলব, এটাই আশা। ওয়ানডে সিরিজের শেষ দিকে চাপ সামলে উঠতে পারেননি। এবার কতটা আশাবাদী?সালমা: কালকে (আজ) একটা ম্যাচ আছে, সেটার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। আশা করছি ম্যাচটা ভালো হবে আমাদের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়েও আপনার ভালো ভূমিকা ছিল। ক্রিকেটের এই ফরম্যাটেই কি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?সালমা: তা না। আসলে সব সময়ই মনে হয়, আমি যদি দলকে কিছু দিতে পারি...। দলের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। দেশকে কিছু দিচ্ছি, এটা ভাবলেই ভালো লাগে। তবে আমার জন্যই দল জিতছে, আমি সেটা মনে করি না।