‘দেয়ালে পিঠ ঠেকে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি খেলোয়াড়দের ভিড়ে স্থানীয়রা সুযোগ পাচ্ছে না—গত বছর ঘরোয়া ফুটবলে অনেক হইচই হয়েছে। এবারও একই অবস্থা। অবশেষে টনক নড়ল ফুটবলারদের। পরশু রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সভায় বসেছিলেন শীর্ষ ফুটবলাররা। বিদেশি না কমালে জোরদার আন্দোলনের কথা জানালেন জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বিদেশি খেলোয়াড় কোটার বিরুদ্ধে হঠাৎ একজোট কেন আপনারা? জাহিদ হাসান এমিলি: দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। বর্তমান জাতীয় দলের অনেকেই নিজ দলে একাদশের বাইরে। আর বসে থাকার সুযোগ নেই।  এত দিন চুপ ছিলেন কেন?এমিলি: চুপ ছিলাম না তো! এ বছর সাতজন বিদেশি নিবন্ধনের অনুমতির পর খেলোয়াড় কল্যাণ সমিতিকে প্রতিবাদ করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি।  কেন গুরুত্ব দেয়নি বলে মনে করেন?এমিলি: জানি না কেন? তারা আমাদের ডেকেছিল, আমরা প্রায় সব খেলোয়াড়ই যাই। কিন্তু খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইকবাল ভাই (ইকবাল হোসেন), সাধারণ সম্পাদক জয় ভাই-ই (আরিফ খান জয়) সেদিন আসেননি। ইকবাল ভাই পরে এসেছিলেন। কিন্তু কিছুই হলো না। আপনারা আসলে কী চাইছেন?এমিলি: খেলোয়াড় কল্যাণ সমিতিকে সক্রিয় করাই প্রথম কাজ। এটা নিয়ে আজ (গতকাল রাতে) ওনাদের সঙ্গে আমরা বসব। যাই করি, সমিতির মাধ্যমেই এগোতে চাই। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব। বিদেশি কোটা কটা চান আপনারা? এমিলি: দুজনের বেশি নয়। ২০০৫-০৬-এর দিকে আমি যখন ব্রাদার্সে, তারপর আবাহনীতে খেলি, তখন বিদেশি নিবন্ধন ছিল তিনটি, দুজন খেলতে পারত। ওই সময় স্থানীয়রা বেশি সুযোগ পেত। কিছু খেলোয়াড় তাতে উঠেও এসেছে।  বিদেশিদের সঙ্গে লড়াই করে স্থানীয়দের দলে জায়গা করে নিতে পরামর্শ দিয়েছেন বাফুফে সভাপতি। আপনি কী বলেন?এমিলি: সালাউদ্দিন ভাই হয়তো ঠিকই বলেছেন। তবে আসল কথা, বিদেশি দুজন থাকলেও ফাইট করতে হবে। সব দলেই এখন দুজন করে স্ট্রাইকার। ব্যাকআপ স্ট্রাইকারও আছে। সব পজিশনেই বিদেশি। কজনের সঙ্গে ফাইট করবেন? স্থানীয়রা যতটুকু সুযোগ পাচ্ছেন, পারফরম্যান্স তো চোখ কাড়ছে না সেভাবে।এমিলি: পক্ষে-বিপক্ষে যুক্তি আসতেই পারে। তবে খেলোয়াড় তুলে আনতে স্থানীয়দের সুযোগ দিতেই হবে। এখন জাতীয় দলে খেলার পর কেউ ক্লাবে এসে বেঞ্চে বসলে খুব খারাপ লাগে। গতবার শেখ জামালে আপনার নিজেরও এই অভিজ্ঞতা হয়েছে। এখন আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার পেছনে সেটির কোনো প্রভাব আছে? এমিলি: সবার কথাই বিবেচনা করছি আমরা। আমার একার ব্যাপার নয়। গতবার আমার খারাপ মৌসুম গেছে। বিদেশিদের ভিড়ে অনেক ম্যাচেই দলের বাইরে ছিলাম। সেই কষ্ট ভুলিনি। আগের মতো নজরকাড়া বিদেশি আসছে না ঠিক, কিন্তু এবারের ফেডারেশন কাপের সব পুরস্কারই তো ওরা নিয়ে গেল।এমিলি: এটা ঠিক। কিন্তু আমরা তো নিজেদের পজিশনেই খেলার সুযোগ পাই না। দলে দুজন স্ট্রাইকার থাকায় কোচ হয়তো আমাকে স্ট্রাইকারের পেছনে বা ডানে-বাঁয়ে ব্যবহার করলেন। এটা বিরাট সমস্যা। শেখ জামাল সব তারকা নিয়েও গতবার যখন ব্যর্থ হচ্ছিল, তখনই বিদেশিদের ওপর জোর দিয়েছে। তাহলে?এমিলি: স্থানীয় খেলোয়াড়দের খারাপ সময় গেলেও আস্থা রাখতে হবে। তাদের ওপর থেকে চাপটা সরানো জরুরি। কোয়ালিটি বিদেশি এলে সমস্যা নেই। কিন্তু এখন কিছু খেলোয়াড় হয়তো ভালো, কিছু তো আমাদের চেয়েও খারাপ। শুধু শরীর দিয়ে খেলে।  আপনার কাছে দল গোল চায়। সেই গোল তো পাচ্ছেন না। তাহলে দল কী করবে?এমিলি: মানছি কথাটা। কিন্তু এবার ফেডারেশন কাপে তিন ম্যাচের একটিতেই শুধু স্ট্রাইকার ছিলাম, গোলও করেছি। বাকি দুটিতে ছিলাম স্ট্রাইকারের পেছনে। নিয়মিত নিজের পজিশনে খেলতে দিন, প্রতি ম্যাচেই গোল করব।