‘দ্য স্পিড’ আসছে ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘দ্য স্পিড’ ছবিটি মুক্তি পাবে ১১ মে। এরই মধ্যে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অ্যাকশনধর্মী ছবিটির চিত্রায়ণ করা হয়েছে মালয়েশিয়ার বিমানবন্দর, পুত্রজায়া, লঙ্কাবি, সি পোর্ট আর কুয়ালালামপুরে। দ্য স্পিড প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, জমজমাট একটি অ্যাকশনধর্মী গল্প নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে। তিনি এও বলেন, দ্য স্পিড ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় এক নতুন দিনের সূচনা হবে।প্রযোজনার পাশাপাশি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এম এ জলিল অনন্ত। তিনি জানিয়েছেন, দ্য স্পিড ছবির পরিবেশনার দায়িত্বে আছে প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস। এ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, দিতি ও দিঘি। এ ছাড়া মালয়েশিয়ার অভিনেত্রী পারভিন, রাশিয়ার স্মাদি, মারনা টাইরাই কিনা, মাডানা, এলিনা কুক, অ্যান্ডোলসা ডারমানসিস, ইসমাদি বিন রিজি, ইতালির নিনো ও জানেট দোখস, দক্ষিণ আফ্রিকার মাইক বোস এবং ইরানের ডিজুলাইনি বিন মালেক ও মারগিজা আবদুরজাকে দেখা যাবে।অনন্ত বলেন, ‘আমি মনে করি দ্য স্পিড ছবিটি সিনেমাপ্রেমীদের নিরাশ করবে না।’দ্য স্পিড ছবিটির সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, হূদয় খান ও শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, হাবিব ওয়াহিদ, ন্যান্সি, হূদয় খান, মিলা, তিশমা ও রন্টি।