‘দ্য হেল্প’ জিতল এসএজি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড সম্মাননার ১৮তম আসরটি বসেছিল ২৯ জানুয়ারি। ২০১১ সালের সেরা ছবি, ছবির অভিনয়শিল্পী এবং টিভির সেরা নাটক ও কমেডির জন্য ছিল এই সম্মাননা। এবারের আসরে সেরা ছবির সম্মাননা পেল দ্য হেল্প ছবিটি। সেরা অভিনেতার মুকুট পরলেন জেন ডুজারডিন (দ্য আর্টিস্ট), সেরা অভিনেত্রী ভাইওলা ডেভিস (দ্য হেল্প)। টিভি নাটকে সেরা অভিনেতা হলেন স্টিভ বুসকেমি, সেরা অভিনেত্রী জেসিকা লেঞ্জ। অ্যালেক বল্ডউইন হয়েছেন টিভি কমেডির সেরা অভিনেতা; অভিনেত্রীর পুরস্কারটি বাগিয়েছেন বেটি হোয়াইট। পিপল।