‘ধুম ৩’ ছবিতে রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানী মুখার্জি এবার অভিনয় করবেন ধুম ৩ ছবিতে। আর তিনি অভিনয় করবেন আমির খানের বিপরীতে। জানা গেছে, ছবিতে আমির খানের চরিত্রটি একজন খলনায়কের। ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া প্রমুখ। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ প্রোডাকশন প্রথম ক্যাটরিনা কাইফকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে হঠাৎ করেই রানীকে চূড়ান্ত করেছে।