‘ধুম ৩’ ছবির কাজ শুরু হচ্ছে মে মাসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মে মাসে শুরু হচ্ছে যশরাজ ফিল্মসের বহুপ্রতীক্ষিত ধুম ৩ ছবির কাজ। এতে বলিউড তারকা আমির খান রয়েছেন। জুনে তিনি ছবির শুটিংয়ে যোগ দেবেন। এর আগে একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আমির খানের কারণে অনির্দিষ্টকালের জন্য ছবির কাজ স্থগিত হয়ে গেছে। তাঁর হাতে বেশ কয়েকটি ছবি। এসব ছবির কাজ শেষে তিনি যখন সময় দেবেন, তখন ধুম ৩-এর কাজ শুরু হবে। এ ব্যাপারে এক বিবৃতিতে যশরাজ বলেন, এটি দুর্ভাগ্যজনক যে ওই পত্রিকা সত্যতা যাচাই না করেই খবর ছেপেছে। আসলে তা ছিল পুরোপুরি ভিত্তিহীন। টিএনএন।