‘নতুন কমিটিকে সময় দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত কমিটির মেয়াদ শেষে নির্বাচন না দিয়ে সরকার ক্রীড়াঙ্গনে অস্থায়ী কমিটি গঠন করেই চলেছে। টেবিল টেনিসেও তাই হলো। পরশু গঠিত টিটির ওই কমিটি নিয়েও বিতর্ক আছে। তবে সবকিছু এক পাশে রেখে নতুন কমিটিকে সময় দেওয়ার কথা বলছেন কমিটিরই অন্যতম সহসভাপতি জোবেরা রহমান (লিনু) টিটির নতুন কমিটিতে আপনিও আছেন। কমিটি কেমন হলো? জোবেরা রহমান (লিনু): কমিটির কাজ না দেখে আগেই কী করে বলি, ভালো না খারাপ। নতুন কমিটিকে সময় দিতে হবে, অন্তত তিন থেকে ছয় মাস। তারপর বলা যাবে।  আগের কমিটির অনেকেই নেই নতুন কমিটিতে। এটাকে কীভাবে দেখছেন? লিনু: এ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলব, কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক খুবই দক্ষ। এটা নতুন কমিটির ইতিবাচক দিক। তাঁদের নেতৃত্বে টিটি ভালো চলবে এই আশাই করি।  কিন্তু নতুন সাধারণ সম্পাদক কামরুল হুদা তো সেভাবে পরিচিত নন। অনেকে তাঁর নামও শোনেনি আগে...লিনু: হতে পারে, তবে আমি তাঁকে জানি। টিটির সঙ্গে যুক্ত আছেন। টিটির একজন পৃষ্ঠপোষক তিনি। একসময় টিটি খেলেছেনও। টিটি খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। যেকোনো ফেডারেশনের শক্তি টিমওয়ার্ক। টিটির এই কমিটির ১২-১৩ জনই নতুন। একসঙ্গে এত নতুন মুখ আনা আপনি সমর্থন করেন?লিনু: এটা ঠিক এই কমিটিতে নতুন মুখের সংখ্যা একটু বেশিই হয়ে গেছে। ৮-৯ জনের সঙ্গে আমার নিজেরও তেমন জানাশোনা নেই। তবে কথা ওই একটাই—তারা কেমন কাজ করে সেটি না দেখে এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না।  বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কমিটিতেই নেই। তা ছাড়া অনেক কাজের লোককেও বাদ দেওয়া হয়েছে বলে ক্ষোভ আছে...লিনু: যেকোনো কমিটি করতে গেলে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আমাদের জাতীয় জীবনেও এমন দেখা যায়, অনেক কাজের লোকেরই মূল্যায়ন সেভাবে হয় না। টিটির বিদায়ী সাধারণ সম্পাদক আনু ভাই অনেক দিন ছিলেন। এখন নতুন একজন এসেছেন, দেখা যাক না তিনি কী করেন। টিটির বিভিন্ন কর্মকাণ্ডে হাসান মুনীরের একটা সক্রিয় ভূমিকা দেখা গেছে। তাঁর মূল্যায়ন হয়নি বলে শোনা যায়। সাত সহসভাপতির মধ্যে আপনি পঞ্চম। অনেকে বলেন, আপনারও সঠিক মূল্যায়ন হয়নি।লিনু: এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মুনীরের ব্যাপারটা নিয়েও আমার কোনো কথা নেই। নতুন কমিটি এলেই অনেক অনাহূত লোকের ভিড়ে আসল লোকেরা হারিয়ে যায়। এটা প্রায় সব ফেডারেশনেই দেখা যায়। এ থেকে মুক্তির পথ কী?লিনু: আমি সব সময়ই কাজে বিশ্বাস করি। এও মনে করি, কাজের লোককে দাবিয়ে রাখা যায় না। তার সামনে সুযোগ আসবেই। অনেক সময় হয়তো একটু ধৈর্য ধরতে হয়। তবে যেটা বললেন, সরকার নতুন কমিটি করেছে নিশ্চয়ই আরও ভালো কিছুর আশায়। কেউ তো খারাপ চায় না।  এই যে নির্বাচিত কমিটির মেয়াদ শেষে নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি, এটা কি ঠিক হলো?লিনু: সরকার নিজস্ব পরিকল্পনা থেকে কমিটি করেছে। আমি মনে করি, নিয়মের মধ্যে যা আছে সেটি হওয়া উচিত। এর বেশি কিছু বলা সমীচীন নয়। অনেক দিন ধরেই তো দেখছেন, ক্রীড়াঙ্গন এখন কেমন চলছে?লিনু: একটা ব্যাপার খুব চোখে পড়ছে, আগে খেলোয়াড়-কর্মকর্তার মধ্যে সুসম্পর্ক ছিল, এখন সেটা নেই। দুই পক্ষের সম্পর্কের অবনতি ক্রীড়াঙ্গনের জন্য অশুভ বার্তা বহন করছে। এ থেকে মুক্তি চাই আমরা।