‘নতুন করে শুরু করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়েতে গিয়ে টেস্ট খেলার কথা বললে বাংলাদেশের এই দলটার মধ্যে একমাত্র তিনিই পুরোনো। দলে আর কেউ নেই যিনি এর আগে টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের মাটিতে। অথচ দেশ ছাড়ার আগে মোহাম্মদ আশরাফুলও বললেন, এই সিরিজ দিয়ে সবকিছু শুরু করতে চান নতুন করে এক অর্থে জিম্বাবুয়ে সিরিজটা আপনার জন্য কামব্যাক সিরিজ। ব্যক্তিগত লক্ষ্য কি থাকবে এই সিরিজে?মোহাম্মদ আশরাফুল: দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সফরে মোটামুটি ভালো খেলেছি। আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট, কারণ প্রায় একই রকম কন্ডিশনে কিছুদিন আগেই খেলে এসেছি। সেই আত্মবিশ্বাস আশা করি কাজে দেবে জিম্বাবুয়েতে। তবে নির্দিষ্ট কোনো টার্গেট নেই। আসলে গত ছয়-সাত মাস তো আমি দলে সেভাবে থিতু নই। চেষ্টা করব দলে জায়গাটা পাকা করতে। তা হলে দলের জন্য ভালো, আমার জন্যও ভালো। আমি মনে করি আমার সেরা সময়টা এখনো পড়ে আছে। নতুন কোচ এসেছেন। নির্বাচকেরাও নতুন। এ অবস্থায় তাঁদের দিক থেকে কতটা সমর্থন পাচ্ছেন?আশরাফুল: নতুন নির্বাচক কমিটিতে সুমন ভাই (হাবিবুল বাশার) আছেন, আকরাম ভাই-নান্নু ভাই আছেন। ওনাদের সঙ্গে আমার সম্পর্কটা সব সময়ই সহজ। ওনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, সাহস দিচ্ছেন।্রতাঁরা বিশ্বাস করেন, আমি ভালো খেলতে পারলে দলের জন্য সেটা প্লাস পয়েন্ট। আর স্টুয়ার্ট ল আসার পর থেকেই তো নতুন কোচের সঙ্গে অনেক কথাবার্তা বলছেন...আশরাফুল: হ্যাঁ, আসার পর এই দুই-চার দিন ভালোই কথাবার্তা বলেছি। কোচও আমাকে সাপোর্ট করছেন। আপনার ব্যাপারে কোচের ধারণা কেমন? কীভাবে মূল্যায়ন করছেন উনি আপনাকে?আশরাফুল: মূল্যায়ন মনে হলো অনেক ভালো। পজেটিভ। উনি আমার খেলা দেখেছেন টিভিতে। আমার ব্যাপারে যা পর্যবেক্ষণ করেছেন, উনি সেটা আমার সঙ্গে শেয়ার করেছেন। বলেছেন, আমার টেকনিকে কোনো সমস্যা নেই, সমস্যা আমার আউটের ধরনে। ওটাই হয়তো উনি ঠিক করার চেষ্টা করবেন। যেভাবে মারলে আউট হব না, পারফর্ম করা যাবে...। কোচ বলেছেন, পুরো জিম্বাবুয়ে সিরিজেই এসব নিয়ে আমার সঙ্গে আলাপ করবেন। আগের কোচ জেমি সিডন্সের সঙ্গে আপনার একটু দূরত্ব ছিল। এবার তা হলে সেরকম কিছু থাকছে না...আশরাফুল: আমার সঙ্গে আসলে কারোই খারাপ সম্পর্ক ছিল না। সিডন্সের সঙ্গেও ভালো ছিল। উনি যখন আসেন, তখন আমি অধিনায়ক ছিলাম। তবে হ্যাঁ, আসার পর উনি যে সক্ষাৎকারগুলো দিয়েছিলেন, সেগুলো ভালো ছিল না। আমার সম্পর্কে বলেছিলেন, সেরা খেলোয়াড়ের গড় ২২...ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমার ওপর প্রভাব ফেলেছে। কিন্তু স্টুয়ার্ট ল অনেক পজেটিভ। কোনো নেগেটিভ কথা এখনো বলেননি। বর্তমান বাংলাদেশ দলে একমাত্র আপনারই এর আগে জিম্বাবুয়েতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। তো টেস্টে জিম্বাবুয়ের মূল শক্তিটা কোথায়?আশরাফুল: এবার ওদের মূল শক্তি ওরা ওদের কন্ডিশনে খেলবে। আর আবহাওয়াটাও আমাদের জন্য প্রতিকূল। আমাদের মূল অস্ত্র স্পিন। ঠান্ডা হলে সেটা ভালোভাবে কাজ করবে না, স্পিনারদের জন্য বল করা কঠিন হবে। আর নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে সব সময়ই ভালো দল। ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে অনেক দিন ধরেই সমস্যায় ভুগছে দল। এবার এই সমস্যার সমাধানে আপনি কতটা আত্মবিশ্বাসী?আশরাফুল: কোচ আমাকে যেভাবে সময় দিচ্ছেন, আমার সঙ্গে যেভাবে কথা-টথা বলছেন, তাতে আমার আত্মবিশ্বাস বাড়ছে। একটা বড় ইনিংস খেলতে পারলেই আশা করি ধারাবাহিকতা ফিরে আসবে। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় সেঞ্চুরি করেছিলেন। এরপর ১৬টি ইনিংস খেলে একটি ফিফটিও নেই। এবার কি বড় কিছু হবে?আশরাফুল: ইনশাআল্লাহ। আবার নতুন করে শুরু করব আমি। রান নেই বলেই তো দলের বাইরে ছিলাম। আশা করি এবার রান করব। আন্তর্জাতিক ম্যাচে একটা ভালো ইনিংস দরকার। একটা সিরিজে খুব ভালো খেলা দরকার। আমি চাইব এই সিরিজে যেন আমি আমার সেরা সময়টা কাটাতে পারি।