‘না খেললে মন ভালো থাকে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন—সবখানেই ঘুরেফিরে একই মুখ দেখা যায় অনেক। ব্যাডমিন্টন খেলোয়াড় নিগার সুলতানা এ রকমই একজন। অন্যরা যেখানে খেলাটাকে পেশা হিসেবে নিয়ে অল্পবিস্তর রোজগার করেন, সেখানে চট্টগ্রাম ভলিবল দলের অধিনায়ক অন্য রকম। খেলেন শুধু মনের টানেই। কাল ভলিবল স্টেডিয়ামে আন্তজেলা প্রতিযোগিতার ফাঁকে কথা বললেন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েও নাকি যাচ্ছেন না!নিগার সুলতানা: ঠিকই শুনেছেন। মা রোকেয়া বানু, বড় ভাই ফয়জুল করিম ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে। ছোট বোন নাহার সুলতানা থাকে অস্ট্রেলিয়ায়। ওরা বারবার যুক্তরাষ্ট্রে চলে যেতে বলছে। কিন্তু আমি যেতে চাই না। কেন যেতে চান না?নিগার: একমাত্র কারণ খেলা। আমি খেলা ভালোবাসি। ব্যাডমিন্টন ও ভলিবল—দুটিই সমান পছন্দ করি। খেলা আমার রক্তে। তাই খেলা ছেড়ে, বন্ধুবান্ধবের সার্কেল ছেড়ে যেতে চাই না। বলছিলেন আপনার রক্তে খেলাধুলা। কে কে খেলতেন আপনার পরিবারে?নিগার: বড় দুই বোন ব্যাডমিন্টন খেলতেন। বাবা মরহুম সিরাজুল মুস্তফা খেলাপাগল মানুষ ছিলেন। উনিই আমার খেলার প্রেরণা। বাবা চট্টগ্রামে নিজ উদ্যোগে দাদার নামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতেন। এখন পরিবারের সমর্থন কেমন পান?নিগার: পাই না। মা তো খেলার কথা শুনতেই পারেন না। এসব নিয়ে ঝগড়াও হয়। ভাইয়া প্রায়ই বলে, তুই এখানে (যুক্তরাষ্ট্র) চলে আয়, দেশে থেকে এসব খেলে কী করবি? ক্রিকেট, ফুটবলে অন্তত পেশাদারির ছোঁয়া লেগেছে। কিন্তু এসব খেলায় তো নেই। কী স্বপ্ন নিয়ে এখনো খেলে যাচ্ছেন?নিগার: ওই যে বললাম, খেলা ভালোবাসি। ভলিবল বলুন আর ব্যাডমিন্টন, না খেললে একটুও মন ভালো থাকে না। খেলার বাইরে অন্যকিছু করেন?নিগার: এক মাস আগে চট্টগ্রাম ন্যাশনাল ভিক্টোরিয়া স্কুলে ক্রীড়াশিক্ষিকার চাকরি পেয়েছি। কিন্তু এখনো যোগ দিইনি। কেন যোগ দেননি? নিগার: যখন চাকরিতে যোগ দেব, তখনই জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাকে ভলিবল খেলার জন্য ডেকে পাঠাল। প্র্যাকটিস করে সময় দেওয়াও সম্ভব হবে না। চাকরিটা চলে গেলেও কিছু করার নেই।  ১৭ বছর ধরে খেলছেন। শুরুর দিনগুলোর কথা বলুন।নিগার: ১৯৯৫-এ ব্যাডমিন্টন দিয়ে শুরু। ক্লাস ফাইভে পড়তাম। তখন কিন্তু খেলার পরিবেশ এতটা খারাপ ছিল না। আমরা সবাই একটা পরিবার হয়ে খেলতাম। জুনিয়রে খেলার জন্য হঠাৎ করে ডাক পেলাম। সে এক লম্বা ইতিহাস। শোনা যাক সেই ইতিহাস...নিগার: খেলা হচ্ছিল মিরপুর ইনডোরে। আমি থাকি চট্টগ্রামে। আগেই বলেছি, বড় দুই বোন ব্যাডমিন্টন খেলতেন। তো এই টুর্নামেন্ট চলার সময় বড় বোন হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমি টুকটাক খেলতাম স্থানীয়ভাবে। সেবার ওর বদলি হিসেবে আমাকে ডেকে নিল। ১৯৯৯ সালে জুনিয়রে চ্যাম্পিয়ন হই।  ক্রিকেট, ফুটবলের বাইরে মেয়েরা কম জনপ্রিয় খেলাতে আসতে চায় না। এর কারণ কী?নিগার: পৃষ্ঠপোষকতা নেই বলেই এমন হচ্ছে। ব্যাডমিন্টন-ভলিবলে খেলে আর্থিকভাবে তেমন কিছু পাওয়া যায় না। এ জন্যই মেয়েরা আসতে চায় না। তবে জেলায় জেলায় ফেডারেশন প্রশিক্ষণ দেয়, খেলোয়াড় আসবে। আমাদের চট্টগ্রামে নিখিল ধর নামে একজন আছেন উনি ব্যাডমিন্টন একাডেমি করেছেন। একাডেমি তো আসলে বিদেশি কোচ টিম মায়ারের। নিখিল কোচের দায়িত্বে আছেন...নিগার: সে যা-ই হোক। ফেডারেশনের কোনো লজিস্টিক সাপোর্ট ছাড়া এমন একটা কাজ করার সাহস দেখানোও বিরাট ব্যাপার। আমি চাই, নিখিলদা যেন সেখানে মেয়েদের নেন।