‘নারী জাগরণ ও প্রেমের গান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে গতকাল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে হিন্দোল সংগীত একাডেমি পরিবেশন করে কাজী নজরুল ইসলামের ‘নারী জাগরণ ও প্রেমের গান’ শীর্ষক গীতি-আলেখ্য।শুক্রবার সন্ধ্যায় ইসমত জাহানের গ্রন্থনা ও পরিচালনায় এবং শিল্পী খালিদ হোসেনের তত্ত্বাবধানে গীতি-আলেখ্যটি পরিবেশিত হয়। এতে হিন্দোলের শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী জাগরণ ও প্রেমের গান পরিবেশন করেন। প্রসঙ্গত, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের বছরব্যাপী আয়োজনের ত্রয়োদশ নিবেদন এটি।বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের বছরব্যাপী দর্শনীর বিনিময়ে সংগীত আয়োজনে ২৬ মে একই মঞ্চে অনুষ্ঠিত হবে বৈতালিকের পরিবেশনা।