‘না’ ভোটের বিধান চালুর সুপারিশ করা হবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, স্থানীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেই বিরোধী দল ৪৭ শতাংশ আসনে জয়ী হয়েছে। আদালত ‘না’ ভোটের বিধান বাতিল করলেও তা আবার চালু করতে নির্বাচন কমিশন সুপারিশ করবে। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে কথা বলে তিনি এ মন্তব্য করেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচনে দল বা প্রার্থীরা নিজেদের কারণেই পরাজিত হয়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়ী করা ঠিক নয়।সিইসি বলেন, আদালত ও প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।