প্রথম বিভাগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। প্রিমিয়ার লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করে ‘ডাবল’ জিতলেন খালেদ মাহমুদ। কোচ হিসেবে এক মৌসুমে দুটি শিরোপা জয়কে তাঁর কোচিং ক্যারিয়ারেরই বড় একটা মাইলফলক হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শিরোপা ফিরে পেল আবাহনী। নিশ্চয়ই খুব খুশি?খালেদ মাহমুদ: চ্যাম্পিয়ন হওয়া সব সময়ই আনন্দের ব্যাপার। আবাহনীর শিরোপা জেতাটা খুব দরকার ছিল। গতবার খুব কাছে থেকেও শিরোপা জেতা হয়নি। শেষ ম্যাচটা না জিতলেও ছেলেরা চেষ্টার ত্রুটি করেনি। ওপেনিং জুটি ভালো হলেও রান একটু কম হয়ে গিয়েছিল। মোহামেডানের বোলারদের কৃতিত্ব দিতে হবে। মোহামেডানের বিপক্ষে জিতলে আনন্দ আরও বেশি হতো...মাহমুদ: আবাহনী-মোহামেডান ম্যাচ সব সময়ই অন্য রকম। আর মোহামেডান প্রতিপক্ষ হিসেবেও সহজ নয়। লিগ পর্বে ওদের আমরা ১০ উইকেটে হারিয়েছিলাম। কিন্তু আজকের (গতকাল) ম্যাচে যে কেউ জিততে পারত। আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা নিয়েই ম্যাচটা শেষ হয়েছে, হারলেও এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। মানসিক চাপ, উত্তেজনা—সবই ছিল ম্যাচে। ঘরোয়া ক্রিকেটে এ রকম ম্যাচই দরকার। কোচ হিসেবে প্রথম বিভাগ ক্রিকেটে শেখ জামালকে চ্যাম্পিয়ন করলেন। এরপর প্রিমিয়ার লিগেও আপনার দলই জিতল। ‘ডাবল’ জয়ের আনন্দটা কেমন?মাহমুদ: আমার জন্য এই মৌসুমটা আসলেই খুব চ্যালেঞ্জিং ছিল। জাতীয় দল থেকে বের হওয়ার পর একটা জেদও কাজ করেছে আমার ভেতর। অনেকে হয়তো মনে করেছে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, আমাদের মূল্যায়নটা তাই সেভাবে হয় না। সেজন্যই নিজেকে প্রমাণ করার জেদ ছিল। দেখাতে চেয়েছিলাম আমি কিছু করতে পারি। কোচিং কিছুটা হলেও শিখেছি। প্রিমিয়ার লিগের চেয়ে কি আপনার প্রথম বিভাগের দলটাই বেশি ভালো খেলল?মাহমুদ: প্রথম বিভাগে আমরা ১৬টি ম্যাচের সবগুলোতেই জিতেছি। হয়তো বা ওই লেভেলটা এই লেভেলের চেয়ে একটু সহজ। প্রিমিয়ার লিগে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়। সব দলেই ভালো খেলোয়াড় থাকে। একই মৌসুমে এই জোড়া সাফল্য পাওয়াটাকে কোচিং ক্যারিয়ারের বিরাট অর্জন মনে করি। লিগে আবাহনীর সার্বিক পারফরম্যান্সে খুশি?মাহমুদ: লিগ পর্বে আমরা ভালো খেলেছি, কিন্তু সুপার লিগটা ভালো যায়নি। মোহামেডানের বিপক্ষে দুটি ম্যাচ ছাড়া আমাদের টপ-অর্ডার খুব ভালো খেলেনি। এ ছাড়া মিডল-অর্ডার ভালো করেছে, বিদেশিরাও খারাপ করেনি। আর বোলিংটা ভালো হয়েছে। আবুল হাসানের বোলিং কেমন দেখলেন? আজ (গতকাল) তো ৬ উইকেট নিলেন এই পেসার...মাহমুদ: ও তো দুই বছর আগেই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেটশিকারি ছিল। অ্যাঙ্কেলে সামান্য ইনজুরি নিয়েও এ বছর ভালো বল করেছে। কিছু ম্যাচে তো দুর্দান্ত বল করল। দু-তিন বছর ধরেই ওকে দেখছি। ওর ওপর সব সময়ই ভরসা রাখি আমি। বাংলাদেশের সেরা ৫-৬ জন পেস বোলারের মধ্যেই তাকে রাখব আমি। ইনজুরি থেকে ফিরে আজই প্রথম ম্যাচ খেললেন মাশরাফি। কেমন দেখলেন তাঁকে?মাহমুদ: অনেক দিন পর ফিরে ম্যাচে বল করাটা আসলে কঠিন। সে তুলনায় আমি মনে করি, মাশরাফি ভালো করেছে।্রমাশরাফির একটা দিক খুব ভালো—যখনই বল করে ওর লাইন-লেংথ ভালো থাকে।্রএ ম্যাচে হয়তো সে তার পুরো গতিতে বল করেনি, তবে ছন্দটা খুব ভালো ছিল। তবে আমি মনে করি, আরও দু-একটা ম্যাচ খেলতে পারলে তার জন্য ভালো হতো।