‘নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর ইসলামী শক্তির ধ্বংস চায়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীরের তত্পরতা সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন ইসলামী ও সমমনা ১২ দলের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন খান।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির এক সংবাদ ব্রিফিংয়ে মহিউদ্দিন খান এসব কথা জানান।হিযবুত তাহরীরের নাম উল্লেখ করে মহিউদ্দিন খান বলেন, এটি সিরিয়া-ভিত্তিক একটি দল। এদের প্রতিষ্ঠাতা মারা গেছেন। তাঁর সঙ্গীরা এখন নীরব তত্পরতা চালাচ্ছেন। তাঁরা ইসলামী শক্তিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত।মহিউদ্দিন খান বলেন, হিযবুত তাহরীর সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য নিষিদ্ধ হয়েছে। ইসলামী দলের জন্য নিষিদ্ধ হননি।সংবাদ ব্রিফিংয়ে ইসলামী ও সমমনা দলের নেতা আহমেদ উল্লাহ আশরাফ, জাফরুল্লাহ খান, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।