‘নিস্তব্ধ প্রান্তর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারিতে আজ শুক্রবার শুরু হচ্ছে নিউইয়র্ক-প্রবাসী শিল্পী মোহাম্মদ টোকনের ‘নিস্তব্ধ প্রান্তর’ নামের নয় দিনব্যাপী একক চিত্রকলা প্রদর্শনী। বিকেল পাঁচটায় শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেঙ্গল গ্যালারিতে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউর আয়োজন করা হয়। এতে শিল্পী মোহাম্মদ টোকন, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪৫টি।শিল্পী মোহাম্মদ টোকনের এ পর্যন্ত তাঁর চারটি একক প্রদর্শনী হয়েছে। এ ছাড়া অনেক দলবদ্ধ প্রদর্শনী ও কর্মশালায় তিনি অংশ নিয়েছেন। তিনি সিনিয়র ডিজাইনার হিসেবে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে কাজ করছেন। প্রদর্শনী চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।