বাড়ি থেকে গাড়ির ছাদ। মহল্লার মুদি দোকান থেকে বিশাল বিপণিবিতান। গাড়ির বনেট থেকে সাইকেলের হ্যান্ডেল। বিশ্বকাপ ফুটবলের আগমনী ঘোষণায় নানান দেশের নানান বর্ণের পতাকায় ছেয়ে গেছে গোটা বাংলাদেশ। বিক্রমপুরের আক্কাস আলী খানের পতাকা বিক্রির ব্যবসাটাও বেশ জমজমাট আপনার হাতের ওই বাঁশের মধ্যে দেখছি অনেক পতাকা। এ পর্যন্ত কতগুলো বিক্রি হয়েছে?আক্কাস আলী খান: (একটু ভেবে...) তা প্রায় ৫০০ পিসের মতো তো হবেই। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোন দেশের পতাকা?আক্কাস: ব্রাজিল-আর্জেন্টিনার। তবে আর্জেন্টিনারই একটু বেশি। আর কোন দেশের পতাকা আছে আপনার কাছে?আক্কাস: এই ধরেন...পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড—সব দেশেরই কমবেশি আছে। সবচেয়ে বড় পতাকাটা কত বড়...আর কোন দেশের?আক্কাস: সবচেয়ে বড় সাইজের পতাকা ৫০ ফুটের মতো। এ রকম দুটি পতাকা বেচছি। একটা ব্রাজিলের, একটা আর্জেন্টিনার। কারা কিনছে এসব পতাকা?আক্কাস: সব বয়সীরাই কমবেশি কেনে। তবে স্কুল-কলেজের ছেলেরাই বেশি। এত কিছু থাকতে পতাকা বিক্রি করেন কেন?আক্কাস: এমনিতে দর্জির কাজ করি। আর পতাকা যখন বেশি বিক্রি হয়, তখন এই ব্যবসা করি। এটা আমার সিজনাল ব্যবসা। পতাকা বেচে আনন্দ পাই। এই ব্যবসা আগেও করছি। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চের আগে...। তখন শুধু বাংলাদেশের পতাকা বেচি। বিক্রমপুর থেকেই প্রতিদিন ঢাকা আসেন?আক্কাস: না, রামপুরায় এক মেসে থাকি। বিশ্বকাপ ফুটবল দেখেন? আক্কাস: দেখি। বিশ্বকাপের কোনো খেলাই মিস করি না। মজা করি, হইচই করি। এবার আমরা কয়েকজন বন্ধু খিচুড়ি রান্না করব, মাংস দিয়ে মজা করে খাব, আর খেলা দেখব। আপনি কোন দলের সমর্থক?আক্কাস: আমি আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল-আর্জেন্টিনা দলগুলো নিয়ে এত মাতামাতি। দেশগুলো কোথায় জানেন?আক্কাস: এদের সম্পর্কে কিছুই জানি না। (এর পর হেসে...এশিয়ার কোনো দেশ হবে হয়তো)। আপনার পতাকাগুলোর মধ্যে মেসি আর কাকার নাম লেখা আছে দেখলাম। ওদের সম্পর্কে কিছু জানেন? আক্কাস: আমি তো পড়তে জানি না। তবে পেপার-পত্রিকায় দেখি, ওদের ছবিই বেশি। তাই যারা বানায়, তাদের বলছি পতাকার মধ্যে ওদের নাম লিখতে। পতাকা নিয়ে এই যে আমাদের দেশে এমন উন্মাদনা, আপনার কেমন লাগে?আক্কাস: ভালোই লাগে। এই এক মাস মানুষ খুব ফুর্তি করবে, আনন্দ করবে...। এই পতাকাগুলো কোত্থেকে আনেন। কত দিন পর্যন্ত এবার বিক্রি করবেন?আক্কাস: এগুলো সদরঘাট থেকে আনি। আগামী ১১ জুন পর্যন্ত বেচব। তার পর আরও কিছুদিন বেচতে পারি কি না দেখব। কখনো কি মনে হয়, বাংলাদেশের পতাকাও এভাবে উড়বে?আক্কাস: আমি স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে। ক্রিকেটে তো আমরা বিশ্বকাপ খেলছি। ফুটবলেও একদিন খেলব। পতাকা বিক্রি করতে গিয়ে কোনো মজার ঘটনা...আক্কাস: কয়েক দিন আগের কথা। ব্রাজিল সমর্থক এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে দরদাম না করেই একটা পতাকা নিয়ে ২০০ টাকা হাতে গুঁজে দিয়ে গেল। আমি তো অবাক। বেশ লাভ হয়েছে।