‘পদধ্বনি’র ১০০০ পর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর ‘পদধ্বনি’র ১০০০তম পর্ব উপলক্ষে পরিষদ চত্বরে গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের গাওয়া ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মোমবাতি প্রজ্বালন করে উত্সবের উদ্বোধন করেন সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার।পরিষদের সভাপতি কবি বনোয়ারী লাল বাগলার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক ভোলানাথ দে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।