‘পরানে প্রশান্তি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার থেকে জালালউদ্দিন সরকারের ‘পরানে প্রশান্তি’ শীর্ষক একক ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে। বেলা ১১টায় তিন দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ তোবারক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। ভাস্কর জালালউদ্দিন সরকার জানান, প্রদর্শনীতে ৪৫টি ভাস্কর্য স্থান পেয়েছে। গাছের গুঁড়ি কেটে তিনি এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন। প্রদর্শনী ২৫ ডিসেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।