‘পাইলট হয়েছি, ফিরেই চাকরি খুঁজব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইলট হওয়ার প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কোর্স শেষ করেছেন। ঢাকা থেকে ফিরেই বাণিজ্যিক ফ্লাইটে চাকরির জন্য চেষ্টা করবেন। মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব শেষ হওয়ার অপেক্ষা করছেন হল্যান্ড দলের পেসার জোলেট হাটেনহফ আপনি নাকি পাইলট হতে যাচ্ছেন?জোলেট হাটেনহফ: হ্যাঁ, পাইলট হওয়ার কোর্স শেষ করেছি। প্রশিক্ষণের আগে তিন পর্বের একটা নির্বাচনী প্রক্রিয়া ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেড় বছর প্রশিক্ষণ নিয়েছি। ছয় মাস তাত্ত্বিক ক্লাসও করেছি। আমাকে এখন হবু পাইলট বলতে পারেন।  এই ইচ্ছাটা কি ছোটবেলা থেকেই ছিল?জোলেট: ছোটবেলা থেকেই। আমি চাইতাম, একজন পাইলট হয়ে আকাশে বিমান চালাব। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, এই ভেবে খুব খুশি লাগছে। তাহলে ক্রিকেটে এলেন যে... জোলেট: ক্রিকেটে এসেছি আমার ভাইয়ের হাত ধরে। সে ক্রিকেট খেলত। মেয়েদের ক্রিকেটে খুব বেশি মহিলা খেলোয়াড় ছিল না আমাদের ওখানে, উঠতি বয়স থেকেই ঘটনাচক্রে তাই চলে এলাম ক্রিকেটে।  তারপর?জোলেট: ছোটবেলা থেকে আস্তে আস্তে ক্রিকেটের চর্চাও করতে থাকলাম। আমার ক্লাবের হয়ে মহিলা ক্রিকেটটা সংগঠিতও করতাম। আমি বড় হয়েছি হেগে। এখন থাকি অবশ্য আমস্টারডামে। আপনার তো তাহলে দীর্ঘ ক্রিকেট অভিজ্ঞতা?জোলেট: আমি ক্লাব ক্রিকেট খেলছি অনেক দিন ধরে। এখন আমার বয়স ৩২। দীর্ঘ সময় কেটে গেছে। হল্যান্ডের হয়ে আমি প্রথম অফিশিয়াল ম্যাচ খেলি ১৯৯৮ সালে। অভিজ্ঞতা অনেক হয়েছে। এ পর্যন্ত কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন?জোলেট: মনে হয় ২৫-৩০টা হবে। তবে সবই আন্তর্জাতিক নয়। আগে বোলিং ওপেন করলাম। এখন অবশ্য প্রথম পরিবর্ত বোলার হিসেবে আসি।  একদিকে ক্রিকেট, অন্যদিকে পাইলট হওয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা। দুটোর সমন্বয় করে এসেছেন কীভাবে? জোলেট: কাজটা কঠিন ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আমি পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়েছি। নিজেকে ফিট করার জন্য বাড়তি পরিশ্রম করতে হয়। তবে ক্রিকেট তো আর সব সময় থাকে না। তাই ওটা বড় সমস্যা হয়ে দেখা দেয়নি। ক্রিকেটার, না পাইলট—কোনটিতে ভবিষ্যতে পরিচিত হতে চান?জোলেট: এখন লোকে আমাকে ক্রিকেটার হিসেবে চেনে। এটিই এখন পর্যন্ত অমার মূল পরিচয়। ক্রিকেট ছাড়লে পাইলট পরিচয়েই পরিচিত হতে চাই। এই দলে আমি সবচেয়ে অভিজ্ঞদের একজন। কত দিন খেলব, তা নির্ভর করছে পাইলট হিসেবে চাকরি পাওয়ার ওপর। ঢাকা থেকে ফিরেই চাকরির জন্য চেষ্টা করব। শুনলাম, ঢাকা থেকে ফেরার বিমানে আপনি নাকি কো-পাইলট থাকছেন?জোলেট: এখানে এই কথাটা আমিও শুনেছি। তবে তা ঠিক নয়। আমি এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক ফ্লাইট চালাইনি। প্রশিক্ষণের সময়ই টুকটাক যা প্লেন চালিয়েছি।  ক্রিকেট ছাড়া আর কোন খেলা ভালো লাগে?জোলেট: ভালো লাগে মানে কী, আমি খুব খেলাপ্রিয়। লং ডিসটেন্স রানিং, সার্ফিংও করি। ফুটবল পছন্দ করেন না? হল্যান্ডে তো ফুটবল খুব জনপ্রিয়...জোলেট: ফুটবল অবশ্যই পছন্দ করি। ডাচ দলের খেলা দেখি।  আপনার প্রিয় ক্রিকেটার কে?জোলেট: প্রিয় ক্রিকেটার...প্রিয় ক্রিকেটার...জ্যাক কালিসের নাম বলতে পারি। সে দারুণ খেলোয়াড়। মহিলাদের মধ্যে সেভাবে কেউ নেই।