‘পাতানো খেলাই সব শেষ করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলা নিয়ে আবার শোরগোল ঘরোয়া ফুটবলে। ঢাকার মাঠে বসে এবারের বাংলাদেশ লিগে প্রায় সব খেলাই দেখেছেন হাসানুজ্জামান বাবলু। জাতীয় দলের সাবেক কোচ ও বাফুফের নির্বাহী কমিটির এই সদস্যের চোখেও ধরা পড়েছে অনেক কিছুই এবার বাংলাদেশ লিগের খেলা দেখে আপনার পর্যবেক্ষণ কী?হাসানুজ্জামান বাবলু: ঢাকার মাঠে এ মৌসুমে প্রায় সব ম্যাচই দেখেছি আমি। গত ১০-১২ বছরের তুলনায় এবার অপেক্ষাকৃত পাতানো খেলা কম হয়েছে। তবে পাতানো খেলা হয়নি বলতে পারব না। এ কারণেই মাঠ থেকে দর্শক হারিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলেই না দর্শক মাঠে আসবে?বাবলু: কথাটা ঠিকই। জলজ্যান্ত উদাহরণ, দুই দিন আগে ঢাকা মোহামেডান-শেখ রাসেল ম্যাচ। সেই দিন গ্যালারিতে অনেক দর্শক দেখেছি, ভালো খেলা হলে মাঠে লোক আসবেই। দর্শক যদি আগেই বুঝে ফেলে অমুক ম্যাচ পাতানো, তাহলে কেন আসবে? পরশু শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটা নিয়ে কী বলবেন?বাবলু: প্রথমেই বলি, আমার কাছে আশ্চর্য লেগেছে দর্শক-খরা দেখে। অথচ একটা দল চ্যাম্পিয়ন হওয়ার দাবি নিয়ে খেলছে। তাদের ম্যাচে তো মানুষ আসার কথা। কিন্তু আসে না। যারা এসেছে, তাদের অনেকে আমাদের কাছে অভিযোগ করে গেছে। কী অভিযোগ?বাবলু: রহমতগঞ্জ ২ গোল দিয়ে ৫ গোল খেল—দর্শকমনে প্রশ্ন উঠবে না? বাফুফের সদস্য হিসেবে আমি বলতে পারব না এই ম্যাচ পাতানো ছিল। তবে সাবেক খেলোয়াড়, কোচ এবং দর্শক হিসেবে মনে হয়েছে, কোনো না কোনোভাবে ম্যাচটা প্রশ্নবিদ্ধ। দুই গোলে এগিয়ে গিয়ে রহমতগঞ্জের উল্লসিত হওয়ার কথা। দর্শকেরাই আমাদের কাছে প্রশ্ন তুলেছে, কী ব্যাপার গোল দিয়ে উচ্ছ্বাস নেই কেন? তাহলে তো ম্যাচটা নিয়ে সন্দেহ করার অনেক কারণই আছে। আপনি বাফুফের ও লিগ কমিটির সদস্য, বাফুফে কোনো ব্যবস্থা কি নেবে?বাবলু: বাফুফের গত সভায় সন্দেহজনক দুটি ম্যাচ নিয়ে কথা হয়েছে। তারই ধারাবাহিকতায় হারুন ভাই, হেলাল ভাই, ফজলুর রহমান বাবুল ভাই এবং আমাকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা অতিসত্বর বসে একটা সিদ্ধান্তে আসব। সম্ভবত কাল (আজ) লিগ কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সিদ্ধান্ত নিতে এত দেরি কেন?বাবলু: নানা কারণে হয়নি। তবে আমি মনে করি, বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আসলে অভিযোগ যে খুব বেশি, তা নয়। সাবেক ফুটবলার হিসেবে বলি, এবার অনেক বড় দলই ম্যাচ পাতানোর পথে যায়নি। ১২টি টিমের মধ্যে ৫-৬টি পাতানোর সঙ্গে জড়িত থাকতে পারে বলে অভিযোগ। অভিযোগ যে কটা দলের বিপক্ষেই থাকুক, এটাও তো ওঠা উচিত নয়। আপনার কী মত?বাবলু: অবশ্যই। পাতানো খেলা শূন্যের কোটায় আনতে হবে। এ ছাড়া দেশের ফুটবল টেনে তোলার উপায় দেখছি না। পাতানো খেলাই সব শেষ করছে। ফেডারেশনকে কঠোর পদক্ষেপ নিতেই হবে। বাফুফে সভাপতি বলছেন, পাতানো খেলার প্রমাণ নাকি পাওয়া যায় না। আসলেই কি প্রমাণ করা কঠিন?বাবলু: কঠিন অবশ্যই। কারণ সেই মেশিনারিজ আমাদের দেশে নেই। তবে চেষ্টা করলে ধরা অসম্ভবও নয়। আপনার নিজের কোনো ফর্মুলা আছে?বাবলু: অনেক দিন ধরেই আমি ভাবছি, বাংলাদেশ লিগে অংশ নেওয়া ১২টি দলকে যে আর্থিক অনুদান দিচ্ছে ফেডারেশন, তা সমভাবে দেওয়া উচিত নয়। অবস্থান এবং যোগ্যতা দেখে দিতে হবে। এতে দলগুলো পাতানোর পথে কম যাবে। প্রতিদ্বন্দ্বিতা তাতে বাড়বে এবং দর্শক মাঠে ফিরবে।