‘পার্বত্য হকি একটা টার্নিং পয়েন্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর টানা দ্বিতীয়বার পার্বত্য হকিতে চ্যাম্পিয়ন হলো, এর পেছনে কোচ ইরফানুল হকের বড় অবদান। জাতীয় দলে খেলছেন, পাশাপাশি কোচিংয়েও প্রতিশ্রুতির স্বাক্ষর রাখছেন দিনাজপুরের তরুণ টানা দুবার দিনাজপুরকে চ্যাম্পিয়ন করলেন। এই সাফল্যের রহস্য কী?ইরফানুল হক: রহস্য-টহস্য কিছুই না। সব কৃতিত্ব দেব দিনাজপুরের খেলোয়াড় ও কর্মকর্তাদের। আমার নিজের এখানে কোনো কৃতিত্ব নেই। আমাকে নানাভাবে সাহায্য করেছেন মতি ভাই (দলের ম্যানেজার), নুরুল ভাই (ডিএসএর সদস্য)। ওনারা যদি আমাকে সাহায্য না করতেন, তাহলে এ পর্যন্ত আসতেই পারতাম না। আপনি কি পুরোপুরি কোচিংয়েই ঢুকে পড়েছেন?ইরফানুল: না। আমি এখনো খেলার মধ্যেই আছি। এখানে দিনাজপুর অংশ নিয়েছে বলেই আমি কোচিংয়ে আগ্রহ দেখিয়েছি। তবে খেলা ছেড়ে দিলে কোচিংয়েই আসব। এই খেলোয়াড়দের বাছাই করলেন কীভাবে?। এদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাই বা কেমন ছিল?ইরফানুল: প্রথমে আমরা দিনাজপুরের বিভিন্ন স্কুলে যাই। সেখানে গিয়ে শিক্ষকদের বোঝাই যে আমাদের খেলোয়াড় দরকার। তাঁরা আমাদের খেলোয়াড় দেওয়ার ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। এভাবে প্রথমে ৫০ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু করি। এদের মধ্য থেকেই বাছাই করে দুটি দল গড়ি। বাকি খেলোয়াড়দের পরের বছরের জন্য রেখে দিই। প্রথম প্রথম ওরা আমার কোনো কথা বুঝত না। হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকত। অনেকে খুব ভয়ও পেত। আসলে ওদের নিজস্ব ভাষার বাইরে কিছু বললে তেমন বুঝতে পারে না। আমি বাংলা ভাষায় কথা বললেও বোঝে না দেখে অনেক সময় ওদের ভাষাতেই কথা বলে অনেক কিছু বুঝিয়েছি। আমি দিনাজপুরের ছেলে বলেই এটা সম্ভব হয়েছে। জাতীয় হকি দলে একমাত্র উপজাতি প্রতিনিধি পুস্কর খীসা মিমো। এখান থেকে কেমন সম্ভাবনাময় খেলোয়াড় দেখছেন?ইরফানুল: এখান থেকে অনেকেই উঠে আসবে। পার্বত্য হকি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। সব সময় যে আমাদের মধ্য থেকেই খেলোয়াড় উঠে আসবে, তা কিন্তু নয়। ওরাও কিছু করতে পারে, সেটা ওরা দেখিয়েছে। ওরা এখন আর অবহেলিত নয়। ফেডারেশনের সঙ্গে আমিও একমত, এখান থেকেও অনেক ভালো খেলোয়াড় পাব। এখানে তাহলে সমাজের সুবিধাবঞ্চিত-অবহেলিত খেলোয়াড়ই বেশি খেলছে? ইরফানুল: হ্যাঁ। এই দলের অনেকের বাবা রিকশাচালক, কারোর বাবা নেই। একজন খেলোয়াড় এতিমখানায় থেকে লেখাপড়া করে। ওদের আমরা বিভিন্নভাবে সাহায্য করি। এই ধরুন, কারোর কেডস নেই, একজোড়া কেডস দিলাম। আমার নিজের জার্সি দিয়েছি খেলোয়াড়দের, অন্যরাও যেটুকু পারে সাহায্য করে। এসব খেলোয়াড়ের হকির প্রতি আগ্রহ কেমন?ইরফানুল: ওদের এখন হকির নেশায় পেয়ে বসেছে। বড় ভাইয়েরা এভাবে সাহায্য করছে, এটাই ওদের কাছে অনেক বড় প্রাপ্তি। দিনাজপুর গতবারের চ্যাম্পিয়ন ছিল, এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামে। আমার মনে হয়, এখান থেকেই জুম্মন লুসাইয়ের মতো তারকা খেলোয়াড় একদিন তৈরি হবে। তবে এর জন্য টুর্নামেন্টের ধারাবাহিকতা রাখতে হবে। যত বেশি টুর্নামেন্ট, তত বেশি খেলোয়াড় পাব। আপনারা অনুশীলন করেছেন কোথায়?ইরফানুল: দিনাজপুরের উঁচু-নিচু মাঠে অনুশীলন করেছি। বল রিসিভ করা যেত না। সিন গার্ডে লাগত। দেখা যেত, বল নিচে না থেকে পায়ে চলে আসে। অনেক খেলোয়াড় চোট পেয়েছে।* জেলা ক্রীড়া সংস্থা থেকে কোচ হিসেবে কেমন পারিশ্রমিক পেয়েছেন?ইরফানুল: এখন পর্যন্ত কিছুই পাইনি। তবে আশা করেছিলাম, কিছু হয়তো পাব। কারণ, ঢাকা থেকে কোনো কোচ গেলে তাকে পারিশ্রমিক দিতে হয়, অনেকেই সেটা পায়। সাম্প্রতিক সময়ে হকির অস্থিরতা নিয়ে কিছু বলুন।ইরফানুল: এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।