‘পুনর্বিবেচনার দাবি রাখে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০১.০৭.১২বিবৃতিতে যে ভাষা এবং ভাব ব্যক্ত করা হয়েছে, বিশ্বব্যাংক সে রকম বিবৃতি তাদের কোনো সদস্যদেশ সম্পর্কে দিতে পারে কি না, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিবৃতি আমরা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমার মনে হয়, এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয়। এটি বিশ্বব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য।—ঋণচুক্তি বাতিল করে দেওয়া বিশ্বব্যাংকের বিবৃতি নিয়ে০২.০৭.১২পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক। এ ব্যাপারে বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি জারি করাটা অসম্মানজনক। —সচিবালয়ে সংবাদ সম্মেলনে ১৯.০৭.১২ পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি একটা (স্টেজ) স্তরে আছে। আলোচনা এখনো চলছে। এর বাইরে আমি কিছু বলব না। যেখানে এসে আটকে আছে, সেখান থেকেই শুরু করতে চাই। —সচিবালয়ে সাংবাদিকদের ২২.০৭.১২ গোল্ডস্টেইনের (বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর) দেওয়া চার প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়া একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়। তা-ই যদি হয়ে যায়, তাহলে সহসাই আমরা শুরু করতে পারি। —সচিবালয়ে সাংবাদিকদের২৪.০৭.১২ পদ্মা সেতুর জন্য ঋণ পেতে গেলে বিশ্বব্যাংকের চারটি শর্তের মধ্যে চতুর্থটি ছিল—তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তিবর্গ অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ছুটি দেওয়া। তার প্রমাণ তো দেখতেই পারলেন। আবুল ইজ ডাউন। —আবুল হোসেন পদত্যাগ করার পর ২৫.০৭.১২ বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি রাখে। এখনো আমরা আশা করছি যে, বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং আমাদের যে অপবাধ দেওয়া হয়েছে সেটার স্খলন হবে। পদ্মা নিয়ে বিবৃতি২৬.০৭.১২ সত্যিকারের দেশপ্রেম থেকেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুুল হোসেন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। আশা করি, তাঁর এই স্বেচ্ছা পদত্যাগ বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে সহায়ক হবে।—সচিবালয়ে বৈঠক শেষে