‘পেছনে আর তাকাচ্ছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিয়ে যেতে বসেছিলেন। আবার ফিরে এলেন শারমিন আক্তার। ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে সোনাজয়ী এই শ্যুটার অনেক দিন পর জায়গা পেলেন জাতীয় দলে। এশিয়ান গেমসে যাওয়ার আগে বললেন, এবার থাকতেই এসেছেন বাংলাদেশের শ্যুটিংয়ে আপনার আগমন ছিল ধূমকেতুর মতো। মাঝখানে যেন হারিয়ে গেলেন...শারমিন আক্তার: অনেক কারণ আছে। রাইফেলটা ঠিকমতো কাজ করছিল না। স্কোর ভালো হতো না এ জন্য। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। শ্যুটিংয়ে মানসিক দৃঢ়তা না থাকলে টেকা যায় না। অনেকে মনে করত, আপনার পক্ষে ফিরে আসা কঠিন...শারমিন: ফেরাটা সত্যিই কঠিন ছিল। কারণ এখন আমাদের মেয়েদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। কিন্তু ফিরতেই হবে প্রতিজ্ঞা নিয়ে নীরবে আমি অনুশীলন চালিয়ে গেছি। সেটারই ফল পেলাম। গত এসএ গেমসের দলে ছিলেন না। কমনওয়েলথ শ্যুটিং-কমনওয়েলথ গেমসেও সুযোগ পাননি। ওই সময়টা কীভাবে পার করেছেন?শারমিন: খুবই খারাপ লাগত। বিশেষ করে দেশের মাটিতে এসএ গেমসে দর্শক হয়ে থাকাটা কী যে কষ্টের ছিল, বোঝাতে পারব না। একজন খেলোয়াড়ের জীবনে ভালো-খারাপ দুটো সময়ই আসে। তাই এটা নিয়ে দুঃখে কাতর হয়ে বসে থাকিনি। ২০০৪ সালে ১০ মিটার এয়ার রাইফেলে ৩৯১ করে সোনা জেতেন সাফে। এরপর সেভাবে আপনার স্কোর বাড়েনি। মাঝে তো ৩৮০ হয়েছিল!শারমিন: হ্যাঁ, মাঝে একবার ন্যাশনালে ৩৮০ হয়েছিল। ওটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে স্কোর। আসলে কখনো কখনো এমন হয়ে যায়। যা-ই, হোক পেছনে আর তাকাচ্ছি না। এখন স্কোর কত হচ্ছে?শারমিন: ৩৯৪-৩৯৫। এটাই আমার সর্বোচ্চ। এটা কিন্তু হঠাৎ করেই হয়নি। আস্তে আস্তে উন্নতিটা করেছি আমি। আগের যেকোনো সময়ের চেয়ে আমি এখন তাই অনেক বেশি উজ্জীবিত। আপনি, শারমিন আক্তার (রত্না) এবং তৃপ্তি দত্ত এশিয়াডে ১০ মিটারে দলগত ইভেন্টে খেলবেন। সাদিয়া সুলতানা খেলবেন ব্যক্তিগত ইভেন্টে। কেমন ফল হতে পারে?শারমিন: ১০ মিটারে আমাদের মেয়েদের সবার স্কোরই মোটামুটি একই রকম। এশিয়াডে বড় কিছু আশা করা বাড়াবাড়ি হবে। তবে নিজেদের সেরাটা করতে পারলে খুশি থাকব।  সামনে আপনার কাছ থেকে আন্তর্জাতিক পদক আশা করতে পারে বাংলাদেশ? শারমিন: আমার লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, আত্মবিশ্বাস। ‘আমি পারব’—এটা এখন খুব ভালোভাবে আমি বিশ্বাস করি। তবে পদক জয়ের জন্য নিজেকে আরও তৈরি করতে হবে। শ্যুটার হিসেবে আপনি ভাগ্যবান। পৃষ্ঠপোষক হিসেবে জি-ফোরকে বেশ আগেই পেয়েছেন। এটা নিশ্চয়ই আপনাকে এগিয়ে নিয়েছে?শারমিন: হ্যাঁ, জি-ফোরের অবদান ভোলার মতো নয়। তারা আমাকে মাসিক ভিত্তিতে টাকা তো দেয়ই, বিদেশেও পাঠায়। জার্মানিতে গত বিশ্বকাপে জি-ফোরই আমাকে পাঠিয়েছিল। তারা আমাকে নতুন রাইফেল কিনে দিয়েছে। এটা পেয়ে আমার সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।  রাইফেল নিয়ে সমস্যার কথা বলছিলেন। কী ধরনের সমস্যা হয়েছিল?শারমিন: আগের রাইফেলে গুলির গতি কম ছিল। এ জন্য টার্গেটের বাইরে চলে যেত গুলি। নতুন রাইফেলে এই সমস্যা নেই।