‘পৌষ ফাগুনের পালা’য় অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ দুপুরে দেখানো হবে টেলিছবি দিগন্তের নীল সীমানায়। লিখেছেন সাজ্জাদ হোসেন। পরিচালনা করেছেন রবিন খান। এ ছাড়া এটিএন বাংলায় দেখানো হবে ধারাবাহিক নাটক হাওয়াই মিঠাই। লিখেছেন আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। দুটিতেই অভিনয় করেছেন বন্যা মির্জা। কথা হলো তাঁর সঙ্গে।শুটিং করছেন?হ্যাঁ। পুবাইলে। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ছয় পর্বের নাটক হিরোর শুটিং করছি। কিছুদিন আগে একই পরিচালকের কথা দিলেন তো? নামে ছয় পর্বের আরও একটি নাটকে অভিনয় করেছি। এখানে আমার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম।ঈদের আর কী কী নাটকের কাজ করছেন?খুব যে করছি তা কিন্তু না। আবার কম নাটক যে প্রচারিত হবে, সেটাও বলতে পারছি না। অনেকগুলো এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করেছি। সম্প্রতি শেষ করেছি সাইদুল আনাম টুটুলের যাদুর বাক্স ও নোমান রবিনের পুং নাটক।‘দিগন্তের নীল সীমানায়’ টেলিছবিটি নিয়ে কিছু বলুন।টেলিছবিটির অনেক কিছুই মনে নেই। কারণ, হোতাপাড়ায় প্রায় পাঁচ বছর আগে শুটিং করেছিলাম। যতটুকু মনে পড়ছে, যুদ্ধ-পরবর্তী সময়ের ঘটনা নিয়ে গল্প। আর ‘হাওয়াই মিঠাই’ নাটকটি?এই নাটকের পরিচালকের সঙ্গে এর আগে রঙিলা বাও নামের একটি ধারাবাহিকে কাজ করেছিলাম। সচরাচর নাটকে যে ধরনের সংলাপ ব্যবহার করা হয়, এই নাটকে তা একটু অন্য রকম। সংলাপগুলো খুব সহজভাবে বলতে পেরেছি। নতুন আর কোনো ধারাবাহিকে কাজ করছেন?এটিএন বাংলার পৌষ ফাগুনের পালা নাটকে কাজের ব্যাপারে অনেক আগে থেকেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছিল। এখন এই ধারাবাহিকে কাজ করব। আগামী মাস থেকে শুটিংয়ে অংশ নেব। এখানে আমাকে সুকান্তের দ্বিতীয় স্ত্রী হিসেবে দেখানো হবে। বিনোদন প্রতিবেদক