‘প্রজাপতি’র পর ‘ছায়া-ছবি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে স্টার সিনেপ্লেক্স ও বলাকায় মুক্তি পেয়েছে প্রজাপতি। ছবিটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল জানান, এবার তিনি নতুন ছবি তৈরির কাজে হাত দিয়েছেন। এবারের ছবির নাম ছায়া-ছবি। ছবির কাহিনি ও চিত্রনাট্য তিনিই তৈরি করেছেন। ছবির কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসে। মোস্তফা কামাল বললেন, ‘আমার এবারের ছবিটি তরুণ প্রজন্মের দর্শকদের জন্য। মানে একেবারেই মিষ্টি প্রেমের গল্প। আর তাতে অভিনয় করবেন এ সময়ের অভিনয়শিল্পীরা। এরই মধ্যে নায়ক চরিত্রের জন্য আরেফিন শুভকে চূড়ান্ত করেছি। নায়িকা চরিত্রের জন্য খুঁজছি নতুন মুখ। তবে ছোট পর্দার কাউকে নেওয়ার ব্যাপারে এখনই কিছু ভাবছি না।’ রোমান্টিক এই ছবিটি প্রযোজনা করছে নাইন এন্টারটেইনমেন্ট।