‘প্রথম আলো’র জরিপ নিয়ে চ্যানেল আইতে কথা বলবেন সাজ্জাদ শরিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রথম আলো’র উদ্যোগে পরিচালিত ‘জনমত-জরিপ ৯-২০ এপ্রিল ২০১৩’ আজ শনিবার পত্রিকার ছাপা ও অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। এই জরিপ নিয়ে সারা দিন বিভিন্ন মহলে আলোচনা হয়েছে এবং এখনো হচ্ছে। এই জরিপের বিষয়ে চ্যানেল আইতে কথা বলবেন ‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। আজ রাত ১২টায় ‘গ্রামীণফোন আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে জরিপের নানা দিক তিনি তুলে ধরবেন। ‘প্রথম আলো’র উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড এই জরিপ পরিচালনা করে। জরিপে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার ব্যাপারে দেশের মানুষ প্রায় একযোগে মত দিয়েছে। এ ছাড়া আরও অন্যান্য বিষয় উঠে এসেছে।