‘প্রভু তোমার পানে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের পূজাপর্বের গান নিয়ে শুক্রবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ছিল বিশেষ সংগীতানুষ্ঠান।সংগীতের সংগঠন গীতমালিকা আয়োজিত ‘প্রভু তোমার পানে’ শীর্ষক এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি আসাদ চৌধুরী। মিলনায়তনভর্তি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করে।গীতমালিকার শিল্পীরা পরিবেশন করেন, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’, ‘তাই তোমার আনন্দ আমার ’পর’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘কেন বাণী তব নাহি শুনি’, ‘আমার সকল দুখের প্রদীপ’, ‘তুমি এ-পার ও-পার কর’, ‘আমার প্রাণের মানুষ’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘আমার প্রাণের গভীর গোপন’—এসব গান। গানে অংশ নেন সাজেদা শুক্লা, ওয়াসীমা তাসনীন, আসমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে গান ছাড়াও ছিল রবীন্দ্রনাথ থেকে পাঠ। অনুষ্ঠানটি গ্রন্থনা ও সংগীত পরিচালনা করেন মিজানুর রহমান।