‘প্রমাণ ছাড়া আমরা কিছু করি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিবির সঙ্গে সুর মিলিয়ে আইসিসিও বলেছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের শাস্তি দেওয়া হবে না। ১২ ঘণ্টার মধ্যে কেন সুর বদলে ফেলল আইসিসি? ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত হানসি ক্রনিয়ে-কাণ্ডের পর ক্রিকেটে কি এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি?হারুন লরগাত: হ্যাঁ, দুর্নীতির মাত্রা বিবেচনায় তো তাই-ই। দুর্নীতি যে আকারেই হোক না কেন, সেটা ভয়ংকর ব্যাপার। কোন সুনির্দিষ্ট কারণে খেলোয়াড়দের (বাট-আমির-আসিফ) বহিষ্কার করলেন?লরগাত: যেসব অভিযোগ উঠেছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করতে আমরা খুবই ব্যস্ত সময় কাটিয়েছি। সবগুলো বিন্দুকে একটা রেখায় মেলানোর চেষ্টা করেছি। খেলোয়াড়দের সাময়িক বহিষ্কারাদেশ দেওয়ার আগে সুনির্দিষ্ট অভিযোগ গঠনটা জরুরি ছিল।  পিসিবিকে সন্তুষ্ট করার জন্য আপনারা কী করেছেন?লরগাত: সপ্তাহের শুরুর দিকে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি, এই খেলোয়াড়দের দলে নেওয়া ঠিক হবে না। কারণ তাদের নামে অনেক অভিযোগ, অনেক জল্পনা-কল্পনা এবং এই খেলোয়াড়দের মানুষ বিশ্বাস করতে পারবে না। এই খেলোয়াড়দেরই নিজেদের স্বচ্ছ প্রমাণ করার সুযোগ দরকার ছিল। ফলে আমরা অন্তত খেলোয়াড়দের স্বার্থেই তাদের দলে না রাখতে অনুরোধ করেছিলাম। এরপর বুধবার রাতে মিস্টার ইজাজ বাটকে উদ্ধৃত করা হলো যে, এই খেলোয়াড়দের দলে পাওয়া যাবে! তখন আমরা উপলব্ধি করলাম, আমাদের খুব দ্রুত কিছু একটা করা দরকার। আমাদের যা যা দরকার ছিল, সেটা জোগাড় করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। পরের দিন সকালে আমরা চমকেই গেলাম। যখন দেখলাম, তারা এই খেলোয়াড়দের দলে রাখেনি। কিন্তু ততক্ষণে আমরা আমাদের কাজের শেষ পর্যায়ে পৌঁছে গেছি।  ইজাজ বাট তো এখনো বলছেন, তদন্ত চলা অবস্থায় খেলোয়াড়দের বহিষ্কার করা ঠিক না। মাত্র ১২ ঘণ্টার মধ্যে আপনাদের মন বদলে ফেলার মতো কী এমন ঘটনা ঘটল?লরগাত: আবার বলি, আমরা যখন তাঁর সঙ্গে বৈঠক করেছি, তখন বলেছি, তাদের এক দিকে যেমন খেলোয়াড়দের স্বার্থ দেখতে হবে, তেমনই খেলাটির শুদ্ধতা রক্ষা করতে হবে। ঠিক কাজ হবে, এই খেলোয়াড়দের দলে না নেওয়া। এই খেলোয়াড়দের খেলতে দিলে স্পনসরা সরে যেতে পারে, এমন কোনো দুশ্চিন্তা কি ছিল আইসিসির?লরগাত: যেটা ন্যায্য, আমি সব সময় সেটাই করব। পৃষ্ঠপোষকদের সন্তুষ্ট রাখার জন্য পর্যাপ্ত প্রমাণ ছাড়া আমরা কিছু করি না। আর আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ পেয়েই এই অভিযোগ এনেছি। পুরো ব্যাপারটি তো এখনো অভিযোগের পর্যায়ে আছে। দোষী প্রমাণিত হলে আইসিসি কী ধরনের শাস্তি দেবে?লরগাত: পূর্বনির্ধারিতভাবে আমি কাউকে দোষী বলতে চাই না, তেমনই কারও শাস্তিও আগে ঠিক করে রাখতে চাই না। তবে আমরা খেলায় কোনো রকম দুর্নীতি সহ্য করব না।  নিরপক্ষে তদন্ত দল কাদের নিয়ে হবে?লরগাত: আমাদের কমিশনারদের একটা প্যানেল আছে। আমরা সেখান থেকেই নির্বাচনটা করব। কোড অব কন্ডাক্ট কমিশনারদের চেয়ারম্যান হলেন মাইকেল বেলহফ। অভিযোগের জবাব দেওয়ার জন্য খেলোয়াড়দের হাতে ১৪ দিন সময় আছে। খেলোয়াড়েরা তো দোষ স্বীকারও করে নিতে পারে—কে জানে, কী হবে! সঙ্গে এখন তো একটা অপরাধ-তদন্তও চলছে। সেখান থেকে কিছু বেরোতেও পারে, নাও পারে। হানসি ক্রনিয়ের অপরাধের স্বীকারোক্তির পর আবার ক্রিকেটে দুর্নীতির পুনরুত্থান হচ্ছে। আপনি কি চিন্তিত?লরগাত: আমি আইসিসিতে আসার পরই আমরা বারবার সব সদস্যদেশকে, সব খেলোয়াড়কে সতর্ক করে দিয়েছি, আমাদের তৃপ্ত হওয়ার সুযোগ নেই। টি-টোয়েন্টির আগমনের সঙ্গে সঙ্গে আমরা আরও সতর্ক হয়েছি। খেলোয়াড়দের বাজিকরেরা যে প্রস্তাব দিচ্ছে, এসব খবর যে বেরোচ্ছে, তার কারণ খেলোয়াড়দের মধ্যে আমাদের তৈরি করা সচেতনতা ও শিক্ষা। এই খেলোয়াড়েরাই একসময় এসব প্রস্তাবের কথা বলত না। ফলে আমার মতে শুধু শুধু এসিএসইউকে (দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট) সমালোচনা করা ঠিক না। পিসিবির ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কী? তাদের বিরুদ্ধে যে পরিমাণ ম্যাচ পাতানোর অভিযোগ তাতে তো আইসিসির শক্ত কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত?লরগাত: দেখুন, অভিযোগ ও অনুমানের ভিত্তিতে তো আমরা কাজ করতে পারি না। আমাদের প্রকৃত ঘটনা জেনে পদক্ষেপ নিতে হবে। একটা শক্ত প্রমাণ না পেলে তো কিছু করা যায় না। ভুলে যাবেন না, বাকি প্রতিটি সদস্য বোর্ডের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডও একটি স্বায়ত্তশাসিত সংস্থা। তাদের কার্যকলাপের দায়দায়িত্ব তাদেরই।  মাজিদের ব্যাপারটা ঘটে যাওয়ার পর, এখন কি খেলোয়াড়দের এজেন্টদের একটা স্বীকৃতি থাকার দরকার বলে মনে হয় না?লরগাত: হ্যাঁ। যত দূর জানি, ইংল্যান্ডে খেলোয়াড়দের সংগঠন এজেন্টদের প্রত্যয়ন করে। আমরা সব সময়ই চেষ্টা করি আচরণবিধিটা উন্নত করার। হ্যাঁ, এমন যদি হয় যে, এজেন্টরাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে একটা প্রত্যয়ন ব্যবস্থা তো চালু করতেই হবে।